শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১২ স্বতন্ত্রসহ ২৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র জমা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১২ স্বতন্ত্রসহ ২৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র জমা
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ১২ স্বতন্ত্রসহ ২৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র জমা

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: আসন্ন ইউপি নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর মিরসরাইয়ে একযোগে ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর রবিবার। এ উপলক্ষে সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী ইমেজ ছিলো। উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৯ ইউনিয়নের একক প্রার্থীর বাইরেও বাকি ৭ ইউনিয়নে দলের একাধিক নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এমনকি কয়েকটি ইউনিয়নে দুই বা তারও বেশি বিদ্রোহী প্রার্থী রয়েছে দলটির। মিরসরাইয়ে ১৬ ইউনিয়নে মোট ২৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৬ জন আওয়ামী লীগ মনোনীত এবং ১২ জন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হয়েছেন। এসব বিদ্রোহী প্রার্থী ক্ষমাতাসীন দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। অনেক দৌঁড়ঝাপের পর দলীয় মনোনয়ন না পেয়ে তারা ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন। একক প্রার্থীরা হলেন, ১নং করেরহাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, ৪নং ধুম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূইয়া, ৫নং ওসমানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মুফিজুল হক, ৬নং ইছাখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. নুরুল মোস্তফা, ৭নং কাটাছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ১১নং মঘাদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাঈন মাষ্টার, ১৩নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, ১৪নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৬নং সাহেরখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী। স্বতন্ত্র প্রাথীরা হলেন, ৩নং জোরাগঞ্জ ইউনিয়ন থেকে নিজাম উদ্দিন, ৮নং দুর্গাপুর ইউনিয়ন থেকে অনির্বান চৌধুরী, ৯নং মিরসরাই (সদর) ইউনিয়ন থেকে মো. সাইফুল্লাহ দিদার, মো. খায়রুল বশার, মো. আজিম উদ্দিন, ১০নং মিঠানালা থেকে জাতীয় পার্টি থেকে নুর হোসেন, স্বতন্ত্র প্রার্থী হলেন, এস এম আবু তাহের ভূইয়া, শেখ মইনুল হোসেন, ১২নং খৈয়াছড়া থেকে জাতীয় পার্টি থেকে নুরুন নবী, স্বতন্ত্র প্রার্থী হলেন, জাহেদ ইকবাল চৌধুরী, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন থেকে মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়া উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৭জন ও ১৪৪ ওয়ার্ডে সাধারণ সদস্য (ইউপি সদস্য) পদে ৬০০ জন প্রার্থী ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মধ্যে ১নং করেরহাটে ৪৫, ২নং হিঙ্গুলী ৩৬, জোরারগঞ্জ ৫৬, ধুমে ৩১, ওসমানপুরে ৩২, ইছাখালীতে ৪৪, কাটাছড়া ৩৩, দূর্গাপুরে ২৭, মিরসরাই সদরে ৩২, মিঠানালায় ৩৮, মগাদিয়া ৫৬, খৈয়াছড়ায় ৪০, মায়ানীতে ৩৪, হাইতকান্দিতে ৩৫, ওয়াহেদপুরে ৩৪ এবং শাহেরখালীতে ২৭ জন প্রার্থী ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফারুক হোসাইন জানান, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। এরইমধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর মনোনায়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। এরই মধ্যে ৭৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন যার মধ্যে চেয়ারম্যান পদে-স্বতন্ত্র ১২ জন এবং ১৬ ইউনিয়নে দলীয়ভাবে ১৬ জন সহ মোট ২৮ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও সংরক্ষিত আসনে-১২৭ জন, সাধারণ ওয়ার্ডে ৬০০ জন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ২০ অক্টোবর। বাছাইয়ের পর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ ও ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। তবে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।





চট্টগ্রাম এর আরও খবর

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)