শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » প্রতারনার মাধ্যমে বিকাশ গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বিকাশে কর্মরত কর্মকর্তা গ্রেফতার
প্রথম পাতা » ঢাকা » প্রতারনার মাধ্যমে বিকাশ গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বিকাশে কর্মরত কর্মকর্তা গ্রেফতার
বুধবার ● ৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতারনার মাধ্যমে বিকাশ গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বিকাশে কর্মরত কর্মকর্তা গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত প্রতারকরা নানা উপায়ে বিকাশ গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রায় ঘটছে। কিন্তু এসব প্রতারণার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হলেও ধরা ছোঁয়ার বাহিরে থাকতেন বিকাশে কর্মরত কর্মকর্তারা।
এবার তেমনি একজন প্রতারক তানভীর সিরাজী ওরফে সিজারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সিরিয়াস ক্রাইম বিভাগের একটি টিম। তিনি বিকাশের টেরিটরি ম্যানেজার হিসেবে ঢাকা, গাজীপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জে দীর্ঘ নয় বছর ধরে কর্মরত ছিলেন। তবে গ্রেফতারকৃত প্রতারক তানভীর সিরাজী সরাসরি প্রতারণার সঙ্গে জড়িত না থাকলেও তিনি বিকাশের এজেন্টদের তালিকা সরবরাহ করতেন প্রতারকদের কাছে। ওই তালিকা ধরেই প্রতারকরা প্রতারণা করতেন। আর প্রতিটি তালিকার বিনিময়ে বিকাশ কর্মকর্তা সিজার পেতেন ১৫-১২ হাজার টাকা।
আজ বুধবার ৩ নভেম্বর দুপুরে রাজধানীর মালিবাগস্থ সিআইডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান খান। তিনি বলেন, বিকাশ এজেন্টের সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার একটি ঘটনায় টাঙ্গাইলের সখিপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
মামলার বাদী রাসেল ও তার পাশের দোকানদার চিত্ত রঞ্জন টাংগাইল জেলার সখিপুর থানার তক্তারচালা বাজারের বিকাশ ব্যবসায়ী। তাদের বিকাশ এজেন্ট নম্বরে প্রতারকরা ফোন দিয়ে নিজেদের বিকাশ কর্মকর্তা পরিচয়ে দিয়ে বিভিন্ন অফারের কথা বলে ওটিপি ও পিনকোড নম্বর নিয়ে মোট ৪ লাখ ৪৮ হাজার টাকা সেন্ড মানি করে হাতিয়ে নেয়। ওই মামলাটি সিআইডি’র সিরিয়াস ক্রাইম শাখা তদন্তের জন্য অধিগ্রহণ করে এবং তদন্তকালে ঘটনার সহিত জড়িত থাকার অভিযোগে বিকাশ প্রতারক চক্রের ছয় আসামিকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে তিন জন আসামি আদালতে ফৌ. কা. বি. আইনের ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং জবানবন্দিতে তাদের সহযোগী বিকাশ প্রতারণার কাজে বিকাশের টেরিটরি ম্যানেজার তানভীর জড়িত আছে বলে স্বীকার করেন।
তিনি আরও বলেন, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. তানভীর সিরাজী ওরফে সিজারকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. তানভীর সিরাজী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেছেন। তিনি ২০১২ সালে টেরিটরি ম্যানেজার হিসেবে বিকাশে যোগদান করেন। যোগদানের পরবর্তীতে ঢাকা, নেত্রকোনা, গাজীপুর, কিশোরগঞ্জে কর্মকালীন সময়ে বিকাশ প্রতারকদের টাকার বিনিময়ে বিকাশ এজেন্ট নম্বর সম্বলিত শিট সরবরাহ করতেন। বিকাশ প্রতারকরা তার থেকে প্রাপ্ত এজেন্ট নম্বরের তথ্য সম্বলিত শিট এর নম্বরে ফোন দিয়ে বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের বিভিন্ন অফারের কথা বলে ওটিপি ও পাসওয়ার্ড নিয়ে সমূদয় টাকা সেন্ডমানি করে হাতিয়ে নিতেন। তানভীর একজন বিকাশ কর্মকর্তা হয়ে প্রতারকদের এই কাজে টাকার বিনিময়ে তথ্য সহযোগিতা করতেন বলে স্বীকার করেছে। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত অন্যান্য প্রতারকদের গ্রেফতারের লক্ষে সিআইডি’র অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।





ঢাকা এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)