শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মোস্তাফা জব্বারকে না দেখে বুঝলাম প্রচারণা ছিল শুধুই প্রতারণা
প্রথম পাতা » চট্টগ্রাম » মোস্তাফা জব্বারকে না দেখে বুঝলাম প্রচারণা ছিল শুধুই প্রতারণা
শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোস্তাফা জব্বারকে না দেখে বুঝলাম প্রচারণা ছিল শুধুই প্রতারণা

---

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামে অনলাইন প্রেসক্লাবের নামে প্রতারণার জট খুলতে শুরু করেছে। বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের নামে একটি চক্র আহব্বায়ক কমিটি ও ফরম বিক্রয়সহ বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। এ কাজে তারা বরাবরই প্রখ্যাত প্রযুক্তিবিদ ও বিজয় কি-বোর্ডের জনক ও সফল ব্যবসায়ী মোস্তাফা জব্বারের নাম ব্যবহার করেছে ।

বিষয়টি জাতীয় অনলাইন প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি’র দৃষ্টিগোচর হলে গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা আহবান করে চট্টগ্রামের তথাকথিত কমিটিকে (পকটে কমিটি) আখ্যা দিয়ে অবৈধ ঘোষনা করা হয়। এ খবর ঢাকা-চট্টগ্রাম সহ দেশের প্রায় সবকটি অনলাইন নিউজ পোর্টাল সমূহে ফলাও করে প্রকাশিতও হয়। কিন্তু এরপরও  চক্রটি অবৈধ ফায়দা হাসিলের উদ্দেশ্যে আজ ৩ অক্টোবর (শনিবার) মোস্তাফা জব্বারকে প্রধান অতিথি দেখিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজনের প্রচারণা চালায়।

খবরটি পুণরায় কেন্দ্রীয় কমিটি জানতে পারলে তাৎক্ষনিক জাতীয় অনলাইন প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি’র আহব্বায়ক প্রযুক্তবিদি ড. জানে আলম রাবিদ  ও সদস্য সচিব শামসুল আলম স্বপন সাক্ষরিত এক যৌথ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে জানান, চট্টগ্রামে অনলাইন প্রেস ক্লাবের নামে ফরম বিক্রয়, বক্তব্য, বিবৃতি, উদ্বোধন, সম্বর্ধনাসহ যে কোন ধরনের অনুষ্ঠান ও কর্মকান্ডকে অবৈধ ঘোষনা করেছেন জাতীয় অনলাইন প্রেস ক্লাব। চট্টগ্রামে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রেস ক্লাব কমিটি গঠনের লক্ষ্যে সিটিজি টাইমস২৪ ডটকম’র প্রধান সম্পাদক সুলাইমান মেহেদী হাসানকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে চট্টগ্রামের সকল অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সমন্বয়ে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠন করা হবে। সুন্দর ও সুশৃঙ্খল এ কমিটি গঠনকল্পে সকল অনলাইন সাংবাদিকদেরকে সহযোগীতা করার আহবান জানানো হয়েছে।

জাতীয় অনলাইন প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির এই আহব্বানে সাড়া দিয়ে চট্টগ্রামের সকল পেশাদার অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা চট্টগ্রামের অবৈধ কমিটির ডাকা ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন। এরপরেও কতিপয় নিউজ পোর্টালের সাংবাদিক মোস্তাফা জব্বারকে এক নজর দেখার জন্য গিয়ে হতাশ হয়ে ফিরে এসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিউজ র্পোটালের সাংবাদিক জানান, বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে মোস্তাফা জব্বার ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের প্রচারণা দেখে অতিষ্ঠ। তারপরও ভেবেছিলাম তিনি বোধহয় আসবেন। কিন্তু এসে মোস্তাফা জব্বার স্যারকে না দেখে বুঝলাম এতদিনের প্রচারণা ছিল শুধুই প্রতারণা। আপলোড : ৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.১৫ মিঃ





আর্কাইভ