শিরোনাম:
●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঘোড়াঘাটে মানববন্ধন
প্রথম পাতা » দিনাজপুর » সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঘোড়াঘাটে মানববন্ধন
রবিবার ● ২১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঘোড়াঘাটে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে বীমার নামে সাধারণ মানুষের প্রায় ৪ কোটি টাকা আতœসাতের অভিযোগে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ নভেম্বর দুপুরে উপজেলা চত্বরে ভুক্তভোগী প্রায় দেড় থেকে ২শ লোকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে বজলুর রশিদ পাশ্বর্তী নবাবগঞ্জ উপজেলার “বারুনী বাজার” নামক স্থানে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয় গড়ে তুলে প্রচার প্রচারণা চালিয়ে বীমার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে উদ্বুদ্ধ করে ও বীমার মেয়াদ শেষে জমাকৃত টাকার দ্বিগুন পাওয়া যাবে এমন লোভ দেখিয়ে প্রায় দেড় থেকে ২শ লোকের নিকট থেকে মাসিক প্রিমিয়াম (১০০/২০০/৩০০/৪০০/৫০০/১০০০) বীমার ডিপিএস চালু করে পাশ বই প্রদান সহ প্রিমিয়াম সংগ্রহ পূর্বক স্বাক্ষর প্রদান করেন। গত ২০/১১/২০১৯ ইং তারিখে বীমার মেয়াদ শেষ হলে ভুক্তভোগীদের পাশ বই বিভাগীয় অফিসে জমা দিলে ব্যাংক একাউন্টে টাকা চলে আসবে এমন আশ্বাসে খরচ বাবদ আবার প্রত্যেকের নিকট থেকে দেড় থেকে ২ হাজার টাকা জমা নেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পরেও টাকার কথা জিজ্ঞেস করলে তিনি নানা টাল-বাহানা করতে থাকেন। এ বিষয়ে উক্ত কোম্পানির উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কর্তৃপক্ষ জানান, অভিযুক্ত ব্যক্তি কোম্পানিতে কোনো বীমার বিপরীতে টাকা জমা করেনি। এমতাবস্থায় ভুক্তভোগীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাক্ষীগণসহ উপজেলার কুলানন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে একটি সালিশি বৈঠকের আয়োজন করে। এতেও তিনি টাকা ফেরৎ না দিয়ে বিভিন্ন হুমকি ধামকি সহ হয়রানিমূলক মামলা দেন। এ পরিস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টানমূলক শাস্তি ও গ্রামের সহজ সরল মানুষদের টাকা উদ্ধারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে ভুক্তভোগীগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
এসময় মানববন্ধনে ঘোড়াঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।





দিনাজপুর এর আরও খবর

মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি
দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ
পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১ তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১
পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার
চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১ পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১

আর্কাইভ