শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » শিক্ষা ক্ষেত্রে কোনরকম অনিয়ম সহ্য করা হবেনা : বৃষ কেতু চাকমা
প্রথম পাতা » রাঙামাটি » শিক্ষা ক্ষেত্রে কোনরকম অনিয়ম সহ্য করা হবেনা : বৃষ কেতু চাকমা
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা ক্ষেত্রে কোনরকম অনিয়ম সহ্য করা হবেনা : বৃষ কেতু চাকমা

---

ষ্টাফ রিপোর্টার::১৬ সেপ্টেম্বর:  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র   জাতি গোষ্ঠী যাতে তাদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা গ্রহন করতে পারে সেজন্য ইতিমধ্যে পার্বত্য মন্ত্রণালয় তাদের কাজ শুরু করেছে৷ খুব শীঘ্রই এ বিষয়ে আমরা একটা সুখবর পাবো৷ তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে কোনরকম অনিয়ম সহ্য করা হবেনা এবং শিক্ষকদের মাঝে যদি কেউ দূর্নীতির  সাথে জড়িত থাকে প্রমানিত হয় তাহলে সরকারী বিধিমোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে৷ 

বুধবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটে অনুষ্ঠিত ৪র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০১৪এর বৃত্তি প্রাপ্তদের সনদ ও বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন৷ 
জেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমার সঞ্চালনায় ও রাঙ্গামাটি সদর উপরাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোঃ সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি  চাকমা, রাঙামাটি  প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি   দে, কাউখালী উপজেলা শিক্ষা   কর্মকর্তা পরিনয় চাকমা, বরকল উপজেলা শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন প্রমূখ৷ 
বৃষকেতু চাকমা আরো বলেন, শিক্ষা   ছাড়া উন্নত জাতি গড়ে তোলা সম্ভব নয়, তাই শিক্ষাকে প্রাধান্য দিতে হবে৷ তবে মেধাবী শিক্ষার্থী  যাতে গড়ে উঠে সেজন্য সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে৷ তিনি বলেন, পরীক্ষা  কেন্দ্র থেকে নকল করা যাতে একেবারে বন্ধ হয়ে যায় সেজন্য কঠোরভাবে উদ্যোগ গ্রহন করতে হবে৷ 
অনুষ্ঠানে রাঙামাটির ১০টি উপজেলার ৬৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২৭জন শিক্ষার্থীকে  ৩লক্ষ  ৮৮হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়৷ এর মধ্যে অনন্য মেধায় ২০জনকে ২হাজার টাকা করে, ট্যালেন্টপুলে ৮২জনকে ১হাজার ৫শত টাকা করে এবং সাধারন বৃত্তি প্রাপ্ত ২২৫জন শিক্ষার্থীর মাঝে ১হাজার টাকা করে বৃত্তি, সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়৷ 
বৃত্তিপ্রাপ্তদের মাঝে রাঙামাটি সদর উপজেলায় ১০৪জন,কাউখালী উপজেলায় ২৫জন, নানিয়ারচর উপজেলায় ২৭জন, বরকল উপজেলায় ১৯জন, জুরাছড়ি উপজেলায় ১৬জন, লংগদু উপজেলায় ২৪জন, বাঘাইছড়ি উপজেলায় ৪৮জন, কাপ্তাই উপজেলায় ৩৫জন, রাজস্থলী উপজেলায় ১৬জন, বিলাইছড়ি উপজেলায় ১৩জন শিক্ষার্থী  বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়৷ 
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এ শিক্ষাবৃত্তির চালু করা হয়৷ 







রাঙামাটি এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

আর্কাইভ