শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » বান্দরবান » ৫৭ বিজিবি’র জন্য প্রস্থাবিত ভুমি পরিদর্শন ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান
প্রথম পাতা » বান্দরবান » ৫৭ বিজিবি’র জন্য প্রস্থাবিত ভুমি পরিদর্শন ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫৭ বিজিবি’র জন্য প্রস্থাবিত ভুমি পরিদর্শন ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান

---

হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি::১৬ সেপ্টেম্বর: 

পার্বত্য বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সদ্য প্রতিষ্ঠিত ৫৭ ব্যাটালিয়ন এর প্রস্তাবিত ভুমি পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ-পুর্ব রিজিয়ন এর কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান৷ মঙ্গলবার বেলা এগারটায় তিনি ৫৭ বিজিবি ব্যাটালিয়ন এর প্রস্তাবিত   ভুমি ও একই জায়গায় তিন দিন ব্যাপী বিনামূলে চিকিত্‍সা সেবা প্রদান ক্যাম্প পরিদর্শন করেন৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি বান্দরবান সেক্টর এর সেক্টর কমান্ডার কর্ণেল অলিউর রহমান, ৫৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল রেজা, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ১নং আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মাসুদ আলম, আলীকদম ফরেষ্ট রিজার্ভ হেডম্যান উক্যাজাই মার্মা উপজেলা যুবলীগের সভাপতি কফিল উদ্দিন প্রমুখ৷ 

৫৭ বিজিবি ব্যাটালিয়ন এর জন্য প্রস্তাবিত জায়গার পরিমান ২৫ একর৷ লামা বন বিভাগের মাতামুহুরী রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা মাসুদ আলম প্রস্তাবিত  এই যায়গা মাতামুহুরী রিজার্ভের বলে দাবি করেন৷ দীর্ঘদিন যাবত বর্ডার গার্ড বাংলাদেশ ও বন বিভাগের সাথে চলছে মৌন দ্বন্দ৷ পরবর্তীতে এই দ্বন্দ গড়ায় কোটের বারান্দা পর্যন্ত ৷ 

চট্টগ্রাম দক্ষিণ-পুর্ব রিজিয়ন এর কমান্ডার চট্টগ্রাম, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় আলীকদম উপজেলার সাথে পার্শ্ববর্তী মায়ানমারের সীমানা সম্পুর্ণ অরক্ষিত৷ তাই সরকার এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বান্দরবান সেক্টরের অধীনে আলীকদম উপজেলার নয়াপাড়া এলাকায় ৫৭ বিজিবি ব্যাটালিয়নের কার্যক্রম শুরু করার নির্দেশ দেন৷ব্রিগেডিয়ার বলেন, আমি মনে করি আলীকদমে সীমানা সুরক্ষিত রাখতে হলে বিজিবির ৫৭ ব্যাটালিয়নের কার্যক্রম দ্রুত শুরু করা উচিত্‍৷ তিনি আরো বলেন, এখানে বিজিবি ব্যাটালিয়ন স্থাপিত হলে এলাকার শিক্ষা , চিকিত্‍সা, যোগাযোগ সব দিক থেকেই উন্নতি হবে৷ 
জানা যায়, ১৮৮০ সালের ১৭ই নভেম্বর তত্‍কালীন ব্রিটিশ সরকার এক লৰ দুই হাজার একর জমি নিয়ে আলীকদম মাতামুহুরী রিজার্ভ ফরেষ্ট এলাকা ঘোষনা করেন৷ পরবর্তীতে ১৯৫৪ সাল থেকে এই রিজার্ভ ফরেষ্টে শুরু হয় বনায়ন৷ অনাকাঙ্খিত হলেও ৯০ এর দশকের দিকে এসে থমকে দাড়ায় সেই বনায়নের কার্যক্রম৷ ধ্বংশ হতে শুরু করে বন৷ বিশেষ করে স্থানীয় কঠ পাচারকারী সিন্ডিকেট বন বিভাগের কতিপয় কর্মকর্তার সাথে আতাত করে এই রিজার্ভ ফরেষ্টে ধ্বংসের খেলায় মেতে উঠে৷ যা আজো অব্যহত আছে৷ বেড়ে চলেছে কাঠ পাচার কারীদের দৌরাত্ম৷ পরবর্তীতে ২০০৩ সালে শুরু হয় স্থানীয়দের অংশগ্রহনে সামাজিক বনায়ন৷ 
১৯৮৬ সালের অসমাপ্ত জরিপে ভুল বসতঃ মাতামুহুরী রিজার্ভ থেকে চার দাগে ১৯৭ একর জমি তৈন রেঞ্জর নামে রেকর্ডভুক্ত করে৷ উক্ত চারটি দাগের মধ্যে দুটি দাগের ২৫ একর জমি ৫৭ বিজিবি ব্যাটালিয়নের জন্য নির্ধারণ করা হয়৷ উলেখ্য যে, লামা বন বিভাগের তৈন রেঞ্জ সম্পূর্ণ মাতামুহুরী রিজার্ভের আওতামুক্ত৷ 
মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা মাসুদ আলম জানান, এবিষয়ে বান্দরবান জেলা যুগ্ন জর্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়৷ যার মামলা নং- ০২/১৪৷ যা গত ২২ মার্চ ২০১৫ ইং তারিখ খারিজ হয়ে যায়৷ পরবর্তীতে উচ্চ আদালতে ওই মামলার আপীল করা হয়৷ যার আপীল মামলা নং- ০৫/২০১৫৷ তিনি আরো বলেন, আমরা শুধু ২৫ একরের জন্য মামলা করিনি৷ আমরা মামলা করেছি, চার দাগের ১৯৭ একর জমির জন্যই৷ বন বিভাগও সরকারের, আর বিজিবিও সরকারের৷ সুতরাং সরকারের উপর মহল থেকে যদি বিষয়টি নিষ্পত্তি হয়ে আসে, তাহলে আর কোন জটিলতা থাকেনা৷ 







বান্দরবান এর আরও খবর

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)