বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চুয়েটে পিএমই ১৯ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান
চুয়েটে পিএমই ১৯ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের (পিএমই) ১৯ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ৩১ জুলাই বৃহস্পতিবার ২০২৫ চুয়েটের পিএমই সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন-উর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএমই বিভাগের প্রভাষক শ্রাবণী তালুকদার।
অনুষ্ঠান শেষে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।





রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন