শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা বিভাগ » অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি : সাইফুল হক
শুক্রবার ● ২৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি : সাইফুল হক

------ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের আকাংখ্যা ধারণ করতে পারেনি। গত একবছর ধরে তারা গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনার বিপরীতেই হেটে,ছেন।একারণে মানুষের আশা আবারও হতাশায় নিমজ্জিত হতে শুরু করেছে। গত একবছরে বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বিদ্যমান নৈরাজ্য ও মব সন্ত্রাস চলতে দিলে দেশ অচিরে বড় বিপর্যয়ে নিক্ষিপ্ত হবে।এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তাও বিপজ্জনক মোড় নেবে, গণতান্ত্রিক উত্তরণ কঠিন হবে। ।তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিসহ ‘অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর রয়েছে, কেউ কেউ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে বসে আছে।তাদের লক্ষ্য আমাদের গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার ব্যর্থ করে দেয়া।
তিনি বলেন,প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সরকারও নিজেকে ব্যর্থ করে তুলছে।রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনের সরকার বিস্ময়করভাবে নিজেদেরকে দুর্বল ও অকার্যকরী করে তুলছে।
তিনি বলেন,সরকার নিজের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে জাতীয় নির্বাচনও বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে।তিনি বিচার ও সংস্কারের ধারায় আগামী ফেব্রুয়ারিতে সরকারকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি রাজনৈতিক দলসমূহের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতা যাতে হিংসাশ্রয়ী বৈরীতায় পর্যবসিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি বলেন, আমরা অবশ্যই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্টের আগেই আমরা দেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষে জাতীয় সমঝোতা সনদ সাক্ষর করতে পারব।

আজ ২৫ জুলাই-২০২৫ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত শহীদ স্মরণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানে নারীদের বড় অংশগ্রহণ থাকলেও গণ-অভ্যুত্থান নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারেনি।গত কমাসে নারী বিদ্বেষী তৎপরতায় নারীরা আরও বিপন্ন হয়েছে। তিনি নারী বিদ্বেষী সকল তৎপরতা অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ-] অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী শহীদ হলেও তারাই এখনো সবচেয়ে বঞ্চিত ও নিপীড়নের শিকার।তিনি বলেন,শ্রমিকদেরকে অভূক্ত রেখে গণ- অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করা যাবেনা।
রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনে ক্ষমতায় থাকলেও মানুষের কাছে তারা সবচেয়ে দূর্বল সরকার হিসাবে টিকে আছে।এই সুযোগে লুটপাটের পুরানো ধারা আবার ফিরে এসেছে।লুটপাট ও দখলদারিত্বের এই ধারা অবশ্যই বন্ধ করতে হবে।
আনছার আলী দুলাল বলেন, এই সরকার জনগণের কাছে দেয়া তাদের ওয়াদা রাখতে পারছেনা।সরকারকে অবশ্য তাদের দায়িত্ব পালন করতে হবে।
সভার সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন গণঅভ্যুত্থানে পার্টির শহীদসহ সকল শহীদ এবং মাইলষ্টোন স্কুলে নিহত ও আহতদের পরিবারসমূহের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং নিহত পরিবারদের উপযুক্ত ক্ষতিপুরণ দেওয়ার জন্যও সরকারের প্রতি দাবী জানান।
পার্টির জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, রাশিদা বেগম, মীর রেজাউল আলম, জুলাই যোদ্ধা সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাসেল, এডভোকেট ফায়েজুর রহমান মনির,
নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সুমন হাওলাদার, আইয়ুব আলী প্রমুখ।
সভার শুরুতে জুলাই শহীদ সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ঢাকা বিভাগ এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)