রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নাম ব্যবহার করে দীর্ঘ ১২ বছর ধরে আর্থিক অনিয়মসহ চরম কর্তৃত্ববাদী স্বৈরশাসন প্রতিষ্ঠা করে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করেছেন সাবেক সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়া। রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষক দলের নেতার ছত্রছায়াতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা উদয়ন বড়ুয়া নতুন করে সিনিয়র সহ-সভাপতি পদে অধিষ্টিত হয়েছেন।
জানাযায়, গত ২৭ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি তারিখ জোন কমন্ডার, ১১ বেঙ্গল রেজিমেন্ট, রাঙামাটি সদর জোন, রাঙামাটি বরাবর এধরনের অভিযোগ করেন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সাধারন সদস্য ধীমান বড়ুয়া এবং সম্ভু বড়ুয়া ।
বাদী-বিবাদীর জবান বন্দি ও সাক্ষী সবুদ গ্রহন করে উভয়ের বক্তব্য শুনে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির পুরাতন কমিটি বিলুপ্ত করে ২৭ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি তারিখ থেকে ধীমান বড়ুয়া এবং ত্রিদিব বড়ুয়ার নেতৃত্বে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনার জন্য নতুন কমিটি গঠনের আইনগত ভাবে আদেশ প্রদান করেন স্থানীয় প্রশাসন।
উক্ত আহবায়ক কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সদস্যরা রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা করবেন।
তৎকালে উল্লেখিত কমিটির নেতৃত্বে ১৭ ও ১৮ অক্টোবর-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার এর ২৫ তম কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ প্রতীক) বিজয়ী হওয়ার পর থেকে রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষক দলের নেতার আশ্রয়ে আওয়ামীলীগ চক্রটি সক্রিয় হয়ে গত ২৭ সেপ্টেম্বর-২০২৪ ইংরেজি তারিখ গঠিত ত্রিদিব বড়ুয়া - ধীমান বড়ুয়ার নেতৃত্বে গঠিত রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনার দায়িত্ব কেড়ে নেয়া হয় উদয়ন বড়ুয়া নেতৃত্বে।
যাহা পরে ১৯/০৫/২০২৬ তারিখে ৪১ সদস্য বিশিষ্ট তথাকথিত রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি গঠন করেন। সেই কমিটির অনুমোদন করেন ৮০ লক্ষ টাকা আত্মসাৎকারী উদয়ন বড়ুয়া’র লোক স্বঘোষিত প্রধান উপদেষ্টা সুকুমার মুৎসুদ্দী ও স্বঘোষিত উপদেষ্টা রবিন্দ্র লাল বড়ুয়া। যাহা রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটিকে পাশ কাটিয়ে সংস্থার গঠনতন্ত্র বিরোধী একটি কর্মকান্ড।
একটি নতুন কমিটি দায়িত্ব গ্রহন করবে পূর্বের কমিটির কাছ থেকে এধরনের রেওয়াজ দেশে প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে চলমান রয়েছে। কিন্তু স্বৈরাচারের দোসর ফ্যাসিষ্ট উদয়ন বড়ুয়া রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনার ক্ষমতা ফিরে পেতে স্বঘোষিত প্রধান উপদেষ্টা সুকুমার মুৎসুদ্দী ও স্বঘোষিত উপদেষ্টা রবিন্দ্র লাল বড়ুয়াকে ব্যবহার করেছে। প্রশ্ন থেকে যায়, সুকুমার মুৎসুদ্দী ও রবিন্দ্র লাল বড়ুয়া তাদের দুইজনকে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পদে নিয়োগ দিলো কারা?
২০২৪ গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের আশ্রয় বা প্রশ্রয় না দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি কড়া নির্দেশনা ও সতর্কবার্তা দিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
অতীতে রাঙামাটিতে কিছু জায়গায় স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত বা বিচ্ছিন্নভাবে নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ বা বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হলেও, বর্তমানে জেলা বিএনপির শীর্ষ পর্যায় ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা এড়াতে কঠোর থাকার এবং এসব অপচেষ্টাকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার রাঙামাটি জেলা বিএনপির কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
তার পরও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সেই গঠনতন্ত্রকে অমান্য করে বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ১৩ বৎসর যাবত বিহার ও সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে বিহারের প্রায় ৮০ লক্ষ টাকার বেশি অর্থের হিসাব গড়মিল, অনিয়মের মাধ্যমে বড়ুয়া জনগোষ্ঠীর টাকা আত্মসাৎকারী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির ৮৩ নং কার্যানির্বাহী সদস্য, রাঙামটি জেলা আওয়ামী লীগের সদস্য ও রাঙামাটি আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি উদয়ন বড়ুয়াকে দলীয় নির্দেশনা অমান্য করে রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষক দলের নেতার আশির্বাদপুষ্ট হয়ে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে আসিন হয়েছে বলে অভিযোগ করেছেন বড়ুয়া নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র লঙ্গন করে সাধারন পরিষদ গঠন না করে পকেট কমিটি মাধ্যমে ১৩ বছর ধরে ক্ষমতা আকড়ে ধরে রাখার অভিযোগে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সদস্য/সদস্যা এবং দায়ক-দায়িকারা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (জেলা লিগ্যাল এইড অফিস) রাঙামাটির এডিআর নং-৮৬৪/২০২৪ তারিখ : ০৯/০৭/২০২৪ ইংরেজি অভিযোগ করেন।
রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার কমিটির ৮০ লক্ষ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করার অভিযোগ দুর্নীতি দমন কমিশনে চলমান থাকার পরও রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষক দলের নেতার আশির্বাদে তিনি বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মনোনীত হন।
ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎকারী আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি উদয়ন বড়ুয়া এখনো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ডের ষ্টাফ কোয়ার্টারে বছরের পর বছর ধরে তার পৈত্রিক সম্পদের মত সরকারি ষ্টাফ কোয়াটার ভোগ দখল করে স্বপরিবারে বসবাস করছে।
এবিয়য়ে রাঙামাটিতে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর দায়ক-দায়িকারা ক্ষমতাসীন দল বিএনপির জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।





বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত