রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি, ২৭ সেপ্টেম্বর ২০২৬ :: বান্দরবানে লামায় হাত পা ও মুখ বেঁধে বিবস্ত্র অবস্থায় মো: ছগির (৪৫) নামে এক দিনমজুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ২৭ সেপ্টেম্বর সকালে রুপসী পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হাতিঝিড়ি নামক এলাকায় তার মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তি উপজেলার শিলেরতুয়া ১নং ওয়ার্ডের ছামাইছড়ি গ্রামে নুর হোসাইনে ছেলে মো. ছবির (৪৫)
পুলিশ ও স্থানীয়রা জানায়, একদল জুমচাষী জুমের কাজ করতে যাওয়ার সময় একটি ঝোপঝাড় ভিতরে হাত -পা ও মুখ বেধে বিবস্ত্র অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটির তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।
এবিষয়ে লামার রূপসী পাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহে আলম জানান, হাত-পা ও মুখ বাধা অবস্থায় ঝাড়ের মধ্যে মরদেহটি পড়েছিল। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে এখনো জানা যায়নি। তবে লোকটি দিনমজুর হিসেবে কাজ করতেন বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, বিবস্ত্র অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় কে বার কারা জড়িত রয়েছে সেটি তদন্ত চলমান রয়েছে বলে জানান ওসি।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর