শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এক বিয়ের বরযাত্রীরা ভুল করে খেয়ে নিলো অন্য বিয়ের খাবার
মিরসরাইয়ে এক বিয়ের বরযাত্রীরা ভুল করে খেয়ে নিলো অন্য বিয়ের খাবার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে এক বিয়ের প্রায় শতাধিক বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের ভোজের খাবার খেয়ে ফেলেছে।
শুক্রবার ২৫ জুলাই উপজেলার জোরারগঞ্জ বাজারে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার জোরারগঞ্জ বাজার থেকে ৫০০মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুইটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।
এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য তাসিব তানজিল বলেন, ‘আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। মূল কথা হলো, আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। সর্বোপরি, আলহামদুলিল্লাহ।’
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘আমাদের বাড়ির পাশে সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল বলে শুনেছিলাম। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।’





চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা