শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ১১ দফা দাবীতে সাংবাদিক সম্মেলন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ১১ দফা দাবীতে সাংবাদিক সম্মেলন
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ১১ দফা দাবীতে সাংবাদিক সম্মেলন

--- মিরসরাই প্রতিনিধি :: মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, যা বর্তমানে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ নামে পরিচিত। এটি বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। চট্টগ্রাম জেলার মিরসরাই, সীতাকুন্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩ হাজার ৮ শত একর এলাকাজুড়ে বিস্তৃত এটি। এই অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা হচ্ছে এবং এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ১১ দফা দাবী তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে মিরসরাইয়ের সচেতন নাগরিক সমাজ, পরিবেশ সংরক্ষন ও মানবাধিকারকর্মীবৃন্দের ব্যানারে।

সোমবার (২৮ জুলাই) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে ‘উন্নয়ন চাই, পরিবেশ বিনষ্ট করে নয়’-এই শ্লোগানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জনস্বার্থে পরিবেশ ও স্থানীয় উন্নয়ন সংক্রান্ত ১১ দফা দাবী তুলে ধরেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন।

এসময় বিভিন্ন বিষয় তুলে ধরেন এনজিও সংস্থা অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীর, শিক্ষা ও নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, নিজামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মেজর (অব.) মোহাম্মদ রফিক উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুল করিম, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মহি উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মনজুরুল হক মনজু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিরসরাই উপজেলার প্রধান সংগঠক প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, লায়ন মাওলানা মো. ইউসুফ।

১১ দফা দাবীগুলোর মধ্যে অন্যতম পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে মিরসরাই উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, সুপার ডাইকের পশ্চিমে জেগে উঠা চরে সমগ্র কোস্টাল এরিয়ায় আবার ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি, বর্তমানে অক্ষত ম্যানগ্রোভ ফরেস্ট যেটি শিল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়নি সেটি পরিপূর্ণ সংরক্ষণ এবং মায়া হরিনের আবাসস্থল হিসেবে অঞ্চলটিকে ঘোষণা, নতুন করে আর কোন কৃষি জমি অধিগ্রহণ না করা, মাস্টারপ্ল্যানে প্রস্তাবিত জোন ৯ ও জোন ১০ প্রস্তাবিত আবাসনসহ অন্যান্য প্রকল্প বাতিল করে সেখানে কৃষি জমি ও ওয়াটার রিটেনশন এরিয়া হিসেবে ঘোষণা ও সংরক্ষণ, মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রস্তাবিত প্রতিটি রাস্তার দুই পাশে কৃত্রিম খাল খনন এবং তা দ্রুত বাস্তবায়ন, পাশ্ববর্তী দেশ ভারতকে এককভাবে দেওয়া ৯০০ একরের প্লট বাতিল, প্রতিশ্রুতি অনুযায়ী মিরসরাইয়ের জনশক্তিকে কর্মসংস্থান উপলক্ষে যথাযথ প্রশিক্ষণ দিয়ে নিয়োগে ব্যবস্থাকল্পে কর্মসূচী, জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালের পাশাপাশি কৃত্রিম খাল খনন; যা আকস্মিক বন্যা থেকে মিরসরাইবাসীকে মুক্ত করবে, শিল্প কারখানায় চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে মিরসরাইয়ের নাগরিকদের ২০% কোটা সংরক্ষণ ও বাস্তবায়ন, ভূগর্ভস্থ পানি ব্যবহার বন্ধ করা।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)