বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
মিরসরাই প্রতিনিধি :: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈমুল ইসলাম সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার ২৬ নভেম্বর বিকাল তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট উত্তর বাইপাসে ধুমঘাট ব্রিজ এলাকায় মুহুরীগঞ্জ থেকে বারইয়ারহাট যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের মাজম আলী ভূইয়া বাড়ির আমানুল্লাহ মাস্টার এর পুত্র।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তাননগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ জানান, সিয়াম নামের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। উপজেলা হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, মস্তাননগর উপজেলা হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে আসা পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু