শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির কাউখালীতে পিসিজেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ : নিহত-১

--- রাঙামাটির কাউখালী উপজেলার সীমান্তবর্তী রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের রইশ্যাবিলি উপজাতি পাড়ায় পিসিজেএসএস (মূল) ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলি বিনিময় ঘটে। এতে একজন নিহত হয়েছে বলে জানা যায়।
দুই গ্রুপের আধিপত্য বিস্তার কেন্দ্র করে ২৬ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টা থেকে দু’পক্ষের মধ্য অন্তত ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে।
বিশ্বস্ত একাধিক সূত্র জানায়, পিসিজেএসএস (মূল) সশস্ত্র গ্রুপ কমান্ডার অসীম চাকমার নেতৃত্বে ২৫-৩০ জনের সশস্ত্র গ্রুপের সাথে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গ্রুপ কমান্ডার তরেন চাকমার নেতৃত্বে ৪০ জনের সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই ভয়াবহ গুলি বিনিময় হয়। এতে পিসিজেএসএস (মূল) গ্রুপের এক সদস্য নিহত হয়। তবে এই সংঘর্ষে কতজন আহত হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা ধারণা করছে, রাঙ্গুনিয়ার বাণিজ্যিক জোন হিসেবে পরিচিত ইটভাটা পাড়ার দখল এবং চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নিতে দু’পক্ষ এ সংঘর্ষে জড়ায়। রাঙ্গুনিয়ার ব্রিকফিল্ড পাড়া হিসেবেখ্যাত রইশ্যাবিলী ও এর আশপাশের এলাকায় শতাধিক ইটভাটা রয়েছে। যেখান থেকে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো বিপুল অংকের টাকা চাঁদাবাজি করে থাকে। শীত মৌসুমটাই মূলত চাঁদাবাজির মোক্ষম সময় হওয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে প্রায়শই তারা সংঘর্ষে লিপ্ত হয়।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি এপিএম সিফাতুল মাসদার গণমাধ্যম কে ফোনে জানান, তিনি একটি জরুরি কাজে চট্টগ্রামে রয়েছেন। সংঘর্ষ কিংবা একজন নিহত হওয়ার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে পৌঁছেনি।
সূত্র : পার্বত্য নিউজ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)