শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন

--- আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: চুরি-ডাকাতি বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমেদ, সিনিয়র সাংবাদিক বিপুল দাশ, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, জাতীয় নাগরিক পাটি (এনসিপির) চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক মেহেদি হাসানসহ মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

মানবন্ধনে বক্তরা মিরসরাইয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সামাজিক সংগঠনসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এ পরিস্থিতি থেকে উত্তরণের উপর জোর দেন।

মানবন্ধনে আয়োজকদের পক্ষ থেকে চুরি প্রতিরোধে দুই থানায় হটলাইন চালু করা, পুলিশি টহল জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়। এছাড়াও নাগরিকদের সচেতনতার অংশ হিসেবে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে চুরি ডাকাতি প্রতিরোধে অবহিত করা, এলাকাভিত্তিক চুরি ডাকাতি প্রতিরোধ সেল গঠন করার সুপারিশ করা হয়।
উল্লেখ্য, গত চার মাসে মিরসরাই উপজেলায় ৩১ টি চুরি ও ১৩ টি ডাকাতির ঘটনায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে এবং শঙ্কা ও ভীতি কাজ করছে। জননিরাপত্তাহীনতায় ভুগছে মিরসরাই ও জোরারগঞ্জ থানাধীন এলাকার সাধারণ মানুষ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)