রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: শ্রদ্ধা আর ভালোবাসায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা হল রুম কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
বাঙালি জাতিকে মেধাশূন্য করে স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়াই ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য। তারা এ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করেই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তরের দপ্তর প্রধানগণ,সহকারী শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব,শিক্ষক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।





রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন