শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা

--- মো. কামরুল ইসলাম :: রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় হোটেল কসমস ইন ও কসমস রুফটপ রেস্টুরেন্টে হিসাব সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই ম্যানেজারের মধ্যে মারামারি এবং পরবর্তীতে হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হোটেল কসমস ইন-এর ম্যানেজার গিরি দত্ত চাকমা (৩৬) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ১৩ ডিসেম্বর রাত আনুমানিক ৮ টা ৪০ মিনিটের দিকে এই সংঘর্ষের সূত্রপাত।
জানা গেছে, হোটেল কসমস ইন-এর মালিক মো. সালাউদ্দিন বর্তমানে রাঙামাটি জেলা কারাগারে অবস্থান । মালিকের অনুপস্থিতিতে হোটেল কসমস (আবাসিক) এর ম্যানেজার গিরি দত্ত চাকমা প্রতিদিনের হিসাবে গরমিল করছিলেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানতে পেরে মালিকের স্ত্রী রুফটপ রেস্টুরেন্টের ম্যানেজার মোছাঃ ইমা আক্তারকে (২৭) আবাসিকের প্রতিদিনের হিসাব তদারকির দায়িত্ব দেন। ১৩ ডিসেম্বর রাতে ইমা আক্তার হিসাব চাইতে গেলে ম্যানেজার গিরি দত্ত চাকমা তা দিতে অস্বীকার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, ইমা আক্তার তখন মালিকের স্ত্রীকে ফোন দিতে গেলে গিরি দত্ত চাকমা তাকে হাত ধরে বাধা দেন। এর জেরে ইমা আক্তার তাঁকে থাপ্পড় মারেন এবং পাল্টা গিরি দত্ত চাকমাও ইমা আক্তারকে এলোপাতাড়ি মারধর করেন।
এই ঘটনার পর রুফটপ ম্যানেজার ইমা আক্তার তাঁর স্বামী নুরুল ইসলাম শাওনকে বিষয়টি অবগত করেন। নুরুল ইসলাম শাওন রাঙামাটি পৌরসভা ০৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক।
অভিযোগ রয়েছে, ইমা আক্তারের খবর পেয়ে নুরুল ইসলাম শাওন আনুমানিক ১২ থেকে ১৫ জন রাঙামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ম্যানেজার গিরি দত্ত চাকমাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গিরি দত্ত চাকমা গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আহত গিরি দত্ত চাকমাকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হন।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, হিসাব-সংক্রান্ত বিবাদের জের ধরে মারামারির ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)