শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জীবন সংকটে প্রতিবন্ধী রিমন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জীবন সংকটে প্রতিবন্ধী রিমন
রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে জীবন সংকটে প্রতিবন্ধী রিমন

--- গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি জেলা প্রতিনিধি :: কুড়ি বছর বয়সী রিমন। যার থাকার কথা কলেজে, বন্ধুদের আড্ডায়, খেলার মাঠে। কিন্তু জন্মের পর থেকেই পৃথিবীর সকল স্বাভাবিক সুবিধা থেকে হয় বঞ্চিত হয় রিমন। প্রথমে শারীরিক এবং পরে মানসিক প্রতিবন্ধকতা তার জীবন থেকে কেড়ে নিয়েছে রঙিন সব স্বপ্ন।

জন্মের পরপরই ধরা পড়ে তার শারীরিক প্রতিবন্ধকতা। পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে ধীরেধীরে যোগ হয় মানসিক জটিলতা। মায়ের কোলে ভর করে বড় হওয়া রিমনের হাসি আজও শিশুর মতোই। কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে আছে অসহ্য যন্ত্রণা।

গত কয়েক মাস আগে চিকিৎসকরা জানিয়েছে রিমনের কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। পাশাপাশি পিত্তথলিতে পাথর সহ আরও কয়েকটি জটিল রোগে একের পর এক আক্রান্ত হয়েছে।

দিন দিন তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে পরিবারের অর্থকড়ি যা ছিল সব শেষ। চিকিৎসার খরচ জোগাতে বাবা-মা বিক্রি করেছেন ফসলী ক্ষেতের জমি, বাড়ির আঙিনার জমিটুকুও। সঞ্চয়ের করা টাকা পয়সাও শেষ।

সব হারিয়ে বর্তমানে রিমনকে নিয়ে তার মা-বাবা আশ্রয় নিয়েছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ফুলহার গ্রামের সরকারি আশ্রায়নের একটি ঘরে। সেখানে চলছে তাদের টিকে থাকার নতুন লড়াই।

দিনমজুর বাবা সারাদিনের শ্রমে যা আয় করেন তা দিয়ে পরিবারে দু’বেলা খাবারই জোটে না। রিমনের চিকিৎসার খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব।

একজন প্রতিবন্ধী তরুণের বেঁচে থাকার এই লড়াইয়ে একটু সহমর্মিতায় বেঁচে যেতে পারে রিমনের জীবন। আবার ফিরতে পারে তার মুখে হাসি।

চিকিৎসার অভাবে যেকোনো মুহূর্তে থেমে যেতে পারে একটি স্বপ্ন। এমনই সময় সমাজের সবার সহযোগিতা চেয়েছে ছেলেটির পরিবার।

বিকাশ একাউন্ট নম্বর 01718-360948 এবং নগদ একাউন্ট 01602-496726 নম্বরে আর্থিক সাহায্য পাঠাবার জন্য সমাজের বিত্তবাদের প্রতি আহব্বার জানিয়েছে অসহায় এই পরিবারটি। এছাড়া সরাসরী আবাসনের বাসায় গিযেও রিমনের জন্য সহায়তা দেয়া যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)