শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে চুরি ও মাদক মামলায় গ্রেফতার-৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে চুরি ও মাদক মামলায় গ্রেফতার-৫
রবিবার ● ২৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে চুরি ও মাদক মামলায় গ্রেফতার-৫

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে চুরি ও মাদক মামলার পলাতক আসামীসহ ৫জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার (২৬ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানা পুলিশ জানায়, তিনটি চুরি ও একটি মাদক মামলার পলাতক আসামি আতিকুল ইসলাম (৪০) বাড়িতে রয়েছে , এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতিকুল উপজেলার বিশা স্যান্যালপাড়া গ্রামের সোলাইমান মন্ডলের ছেলে।

অন্যদিকে উপজেলার কাশিয়াবাড়ী বলরামচক এলাকার অনিল চন্দ্রের বাড়ীর পিছনে সন্দেহজনক অবস্থায় ঘোরা-ফেরা করার সময় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার তাদেরকে আটক করে জনতা।

আটককৃতরা হলেন, উপজেলার হিঙ্গলকান্দি গ্রামের গোলজার রহমানের ছেলে ফরহাদুল ইসলাম (৩১),শিমুল কুচি গ্রামের হামিদুল ইসলামের ছেলে সজিব (২৩) এবং সাহেবগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমিন (৪০)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার হাতিয়াপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে বানেজ আলী (৩৫) কে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।

আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন, গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)