শিরোনাম:
●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০

------ রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিএনপির দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ৫০ জনের বেশি আহত হওয়ার খবর মিলেছে। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার ২৯ জুলাই বিকেলে ৪টার দিকে উপজেলার সত্তারঘাট এলাকার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে।
এসময় দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে। জানা যায়, দুই গ্রুপের সংঘর্ষের সময় কেন্দ্রীয় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের গাড়ি ভাঙচুর ও ৪-৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহত ও গুলিবিদ্ধরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বর্তমানে রাউজানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ৪ টায় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও রাউজান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম মহিউদ্দিন আহমেদের সুলতানপুর শহীদ বাবর বাড়িতে কবন জিয়ারতে যাচ্ছিল।
এসময় বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা ৯ আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির বিশাল সমাবেশ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সত্তারঘাট পৌঁছাতে দু’পক্ষের মুখোমুখি হলে তুমুল সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় দু’পক্ষের অনেকেই আহত হয়।
আহতরা হলেন : গোলাম আকবর খন্দকার, আনোয়ার হোসেন, নাসিম উদ্দিন চৌধুরী, হেলাল, তাসফি, সুমন, গাজী সুলতান আহত, রেওয়াজ উদ্দিন, নিজাম উদ্দিন, অনিক, মিরাজ, জনি, রিয়াদ, আজগর, শাহাদাৎ মিজা, রিবন, আমির, ইমন, সাজ্জাদ, সুমন, সাইমন, রিপন, গিয়াস উদ্দিন মুন্না, তারেক, সোহেল চৌধুরী, রবিউল, আব্দুর শুক্কুর বলে জানা গেছে।
ঘটনাস্থলে গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের বলেন, আমরা কবর জিয়ারতে যাচ্ছিলাম। জানতে পারি, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মোটরসাইকেল শোভাযাত্রা করছে। এতে আমার সন্দেহ হয়। পরে আমি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়ে রাখি। তারা আমাকে নিশ্চিত করেন, কোন সমস্যা নেই, আমরা আছি। এরপর আমি আসছি। কিন্তু হাটহাজারী পার হয়ে রাউজানে প্রবেশ করতে না করতেই শুরু হয় আমাদের উপর হামলা।
এবিষয়ে মুঠোফোনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানান, আমি গত এক সাপ্তাহ ধরে অসুস্থ। এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।
জানা যায় ঘটনার সময় ঘটনাস্থলে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের একটি দল উপস্থিত হলে হামলায় জড়িতরা দ্রুত ঘটনাস্থল ছাড়তে থাকে।
এ বিষয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারি বিএনপির উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ফিরোজ আহমেদ বলেন, তাদের শান্তিপূর্ণ প্রচারণা র‌্যালি ও সমাবেশে খোন্দকার সমর্থকরা ফটিকছড়ি থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে হামলা করেছে। এই হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে বিএনপি’র গোলাম আকবর খোন্দকার গ্রুপের উপজেলা শাখার আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি হাসপাতালে আহত কর্মীদের চিকিৎসায় ব্যস্ত আছেন। পরে ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবেন।
এদিকে রাউজানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনার পরপরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খোন্দকার। শিগগিরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, গোলাম আকবর খন্দকার কবর জিয়ারতে যাচ্ছিল। অপরপক্ষের লোকজন মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে যাওয়া সময় দু’পক্ষের মুখোমুখি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)