শিরোনাম:
●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার
রাঙামাটি, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ : আহত-৫০

------ রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিএনপির দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ৫০ জনের বেশি আহত হওয়ার খবর মিলেছে। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার ২৯ জুলাই বিকেলে ৪টার দিকে উপজেলার সত্তারঘাট এলাকার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে।
এসময় দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে। জানা যায়, দুই গ্রুপের সংঘর্ষের সময় কেন্দ্রীয় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের গাড়ি ভাঙচুর ও ৪-৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহত ও গুলিবিদ্ধরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বর্তমানে রাউজানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে ৪ টায় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও রাউজান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম মহিউদ্দিন আহমেদের সুলতানপুর শহীদ বাবর বাড়িতে কবন জিয়ারতে যাচ্ছিল।
এসময় বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা ৯ আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির বিশাল সমাবেশ উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সত্তারঘাট পৌঁছাতে দু’পক্ষের মুখোমুখি হলে তুমুল সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় দু’পক্ষের অনেকেই আহত হয়।
আহতরা হলেন : গোলাম আকবর খন্দকার, আনোয়ার হোসেন, নাসিম উদ্দিন চৌধুরী, হেলাল, তাসফি, সুমন, গাজী সুলতান আহত, রেওয়াজ উদ্দিন, নিজাম উদ্দিন, অনিক, মিরাজ, জনি, রিয়াদ, আজগর, শাহাদাৎ মিজা, রিবন, আমির, ইমন, সাজ্জাদ, সুমন, সাইমন, রিপন, গিয়াস উদ্দিন মুন্না, তারেক, সোহেল চৌধুরী, রবিউল, আব্দুর শুক্কুর বলে জানা গেছে।
ঘটনাস্থলে গোলাম আকবর খন্দকার সাংবাদিকদের বলেন, আমরা কবর জিয়ারতে যাচ্ছিলাম। জানতে পারি, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মোটরসাইকেল শোভাযাত্রা করছে। এতে আমার সন্দেহ হয়। পরে আমি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়ে রাখি। তারা আমাকে নিশ্চিত করেন, কোন সমস্যা নেই, আমরা আছি। এরপর আমি আসছি। কিন্তু হাটহাজারী পার হয়ে রাউজানে প্রবেশ করতে না করতেই শুরু হয় আমাদের উপর হামলা।
এবিষয়ে মুঠোফোনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানান, আমি গত এক সাপ্তাহ ধরে অসুস্থ। এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।
জানা যায় ঘটনার সময় ঘটনাস্থলে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের একটি দল উপস্থিত হলে হামলায় জড়িতরা দ্রুত ঘটনাস্থল ছাড়তে থাকে।
এ বিষয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারি বিএনপির উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ফিরোজ আহমেদ বলেন, তাদের শান্তিপূর্ণ প্রচারণা র‌্যালি ও সমাবেশে খোন্দকার সমর্থকরা ফটিকছড়ি থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে হামলা করেছে। এই হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে বিএনপি’র গোলাম আকবর খোন্দকার গ্রুপের উপজেলা শাখার আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি হাসপাতালে আহত কর্মীদের চিকিৎসায় ব্যস্ত আছেন। পরে ঘটনার বিষয়ে বিস্তারিত জানাবেন।
এদিকে রাউজানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনার পরপরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খোন্দকার। শিগগিরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, গোলাম আকবর খন্দকার কবর জিয়ারতে যাচ্ছিল। অপরপক্ষের লোকজন মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে যাওয়া সময় দু’পক্ষের মুখোমুখি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট  ভিসি একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা

আর্কাইভ