শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » পুত্রবধূর নির্যাতনে প্রতিবন্ধী শাশুড়ী ননদসহ আহত-২
প্রথম পাতা » সকল বিভাগ » পুত্রবধূর নির্যাতনে প্রতিবন্ধী শাশুড়ী ননদসহ আহত-২
মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুত্রবধূর নির্যাতনে প্রতিবন্ধী শাশুড়ী ননদসহ আহত-২

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পূর্ব শত্রুতার জের ধরে পুত্রবধূর নির্যাতনে প্রতিবন্ধী শাশুড়ী ননদসহ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাটি ঘটেছে রবিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের রামপাশা রোডের ইরন এন্ড তোরন মঞ্জিলে বসবাসকারী বালু-পাথর ব্যবসায়ী ফরিদ মিয়ার স্ত্রী ও পুত্রবধূর তারই আপন ভাই বোন মিলে প্রতিবন্ধী শাশুড়ী ও ননদের উপর হামলা করেন।

এঘটনায় রবিবার রাতেই ৬ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর গ্রামের মৃত মদরিছ আলীর স্ত্রী লায়লুন নাহার (৬৫)।

হামলাকারীরা হলেন, ফরিদ মিয়ার স্ত্রী লিপি বেগম(৩৩) ওসমানীনগর থানার ধুলিয়ারবন গ্রামের সায়েস্তা মিয়ার ছেলে সাহেদ মিয়া ( ৩০) জাহেদ মিয়া(২৫) রায়হান মিয়া (২০) পপি বেগম (২৪) লাকি বেগম (১৯)।

আহতরা হলেন, মৃত মদরিছ আলীর স্ত্রী লায়লুন নাহার (৬৫) লায়লুন নাহারের মেয়ে প্রতিবন্ধী রেসনা বেগম।

আহত অবস্থায় লায়লুন নাহারকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের বাসায় ছেলে মেয়েদের নিয়ে বসবাস করে আসছেন।

অভিযোগে উল্লেখ করেন, ফরিদ মিয়ার স্ত্রী ও তারই আপন ভাই বোন মিলে আমার প্রতিবন্ধী মেয়েকে দীর্ঘদিন যাবত মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে।

আমি লোক লজ্জায় এবং কোনো উপায় না পাইয়া কষ্ট করে আমার প্রতিবন্ধী মেয়েকে নিয়া তাদের নির্যতন সহ্য করিয়া আসিতেছি।

লিপি বেগম আমাকে ও আমার প্রতিবন্ধী মেয়েকে বাসা থেকে বাহির করে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ সুযোগ খুজিয়া আসিতেছে।

প্রায় ২০/২২ দিন পূর্বে আমার বড় ছেলে ফরিদ মিয়া তাহার ব্যক্তিগত কাজে ইন্ডিয়ায় চলে যায়। আমার ছেলে ইন্ডিয়ায় চলে যাওয়ার পর থেকে আমার ও আমার প্রতিবন্ধী মেয়ের সাথে শারিরীক ও মানসিক নির্যতন আরো বেশি করতে থাকে।

এবং প্রতিদিন বাসা থেকে বাহির হয়ে চলে যাওয়ার জন্য বলে। বাসা থেকে বাহির না হলে লিপি বেগমের ভাই ও বোন মিলে হঠাৎ করে দেশী অস্র দিয়ে আমি ও আমার প্রতিবন্ধী মেয়ের উপর হামলা চালায়। এতে আমি ও আমার প্রতিবন্ধী মেয়ে আহত হই।

এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

প্রতিবেশীদের হামলায় টমটম চালক নিহত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে প্রতিবেশীদের হামলায় সুজন মিয়া (২৬) নামে একজন টমটম চালক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী নোয়াগাঁও গ্রামের আসক মিয়ার ছেলে।

গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির কাছেই হামলার শিকার হন তিনি।

সে একজন পেশায় টমটম চালক-এমন অভিযোগ করেছে তার পরিবার।

আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে বিশ্বনাথ ও জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে বিশ্বনাথের দশঘর ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের উজির উদ্দিনের রাস্তা দিয়ে নিজেদের একটি গবাদী পশু নিয়ে ঘরে ফিরছিলেন প্রতিবেশী আসক মিয়ার মেয়ে।

রাস্তা দিয়ে গবাদী পশু যাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়ান উজির উদ্দিনের ভাতিজা সিরাজ মিয়া ও আসক মিয়া।

বাকবিতন্ডায় এসে যোগ দেন উজির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম ও আসক মিয়ার ছেলে টমটম চালক সুজন মিয়া।

সুজনের আপন মামাতো ভাই আজাদ মিয়া সাংবাদিকদের বলেন, ‘রবিবার দুপুরের ওই বাকবিতন্ডার সময় নুরুল ইসলাম টমটম চালক সুজনকে চড়-থাপ্পড়ও দেন।

পরে সন্ধ্যা ৭টার দিকে নিজের টমটম গাড়ি গ্যারেজে নিয়ে যেতে বাড়ি থেকে বের হলে সুজনের উপর হামলা চালান নুরুল ইসলাম, তার ভাই রফিকুল ইসলাম, তাদের চাচাতো ভাই সিরাজ মিয়া ও মইনুল, একই গ্রামের মৃত মনোহর আলীর ছেলে ইকবাল, মৃত ইন্তাজ আলীর ছেলে আখলুছ আলী ও ইউসুফ আলীরা।

হামলায় গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় সুজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তিনি মারা যান।

অভিযুক্ত সিরাজ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, ‘রবিবার দুপুরে আসক মিয়ার মেয়ে গরু নিয়ে বাড়ি ফেরার সময় আমার খড় খেয়ে ফেলে গরুটি। এ সময় বাঁধা দিতে গেলে ক্ষুব্ধ হয়ে ছুটে আসেন আসক মিয়া।

তার সাথে কথা কাটাকাটি হয়। তবে, সন্ধ্যার পর টমটম চালক সুজনের উপর হামলার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এ রকম কোনো ঘটনাই ঘটেনি। সুজন আগেই থেকে অসুস্থ ছিলেন।

অসুস্থতার কারণে ওইদিন সন্ধ্যায় তিনি বমি করেছেন। তাকে স্থানীয় ডাক্তারও দেখানো হয়েছে।

এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘ঘটনাস্থল জগন্নাথপুর উপজেলায় হওয়াতে এ বিষয়ে ওই থানা পুলিশই পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ময়নাতদন্তের জন্যে সুজনের লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে বলে তিনি জানান।





সকল বিভাগ এর আরও খবর

ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ

আর্কাইভ