মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের সম্পত্তি ক্রোকের আদেশ
কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের সম্পত্তি ক্রোকের আদেশ
রাজধানীর শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
একই সঙ্গে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর আগে ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মোহাম্মদ রাসেল মোল্লা দুই আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
গত ২ নভেম্বর চার্জশিট আমলে নেন আদালত। একইসঙ্গে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২০২০ সালের ১১ অক্টোবর মো. জাকির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, আসামি কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ার হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেছেন।





খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান
পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে