শিরোনাম:
●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
রাঙামাটি, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » অতিথি পাখির আগমনে মুখরিত রাউজানের জনপদ
প্রথম পাতা » চট্টগ্রাম » অতিথি পাখির আগমনে মুখরিত রাউজানের জনপদ
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অতিথি পাখির আগমনে মুখরিত রাউজানের জনপদ

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা :: সাত সাগর তের নদী পেরিয়ে রাউজানে আসতে শুরু করেছে অতিথি পাখিরা। প্রতিবছর শীত এলে বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার অতিথি পাখির অভয়ারণ্য হয়ে উঠে রাউজানের প্রতিটি জনপদ। সকালে সূর্য় উঠার সাথে সাথে দীঘিতে দলে দলে আসতে শুরু করে শীত প্রধান দেশ থেকে আসা অতিথি পাখিরা। সারাদিন সকাল হতে সূর্য় ঘুমিয়ে পড়ার আগপযন্ত এসব অজনা পাখিগুলো লস্কর দীঘিতে দাপিয়ে বেড়ান। মনের আনন্দে সারাদিন দীঘির জলরাশিতে মনের সুখে তাদের কিচির-মিচির ডাকে মুগ্ধ করছেন দীঘির পরিবেশ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় হাজার হাজার অতিথি পাখির এখন মিলন মেলা বসেছে ঐতিহাসিক কদলপুর গ্রামের লস্কর উজির দিঘিতে। শীতের আমেজ যতই বাড়ছে সাথে সাথে বেড়ে চলছে অতিখি পাখির আগমন। সারাদিনই উপজেলার কদলপুর গ্রামের ও পাহাড়তলী এলাকা জুড়ে কিচির মিচির ডাকে মুখরিত হয়ে ওঠেছে ঐ এলাকাসহ স্থানীয় গ্রামের চারিদিক।
সারাদিন পাখিগুলো দীঘিতে খেলাধূলা করার পর সূয ডুবার পরেই দীঘি থেকে চলে গিয়ে গ্রামের বিভিন্ন গাছপালায় রাত কাটান। সকালে হলে আবারও দলবেঁধে দীঘিতে অবস্থান করেন। এই দিঘী গিরে যেন পরিণত হয়েছে পাখিদের এক মিলন মেলা। সরেজমিনে দেখাযায়, অপরূপ সৌর্ন্দযের লীলাভূমি কদলপুর গ্রামের ঐতিহাসিক লস্কর উজির দিঘী। এই দীঘি নিয়ে রয়েছে এক বাদ শাহের ইতিহাস। আজ থেকে কয়েকশত বছর আগে লস্কর নাম সেই বাদশা এই দেশের শাসক ছিলেন। মোগল ও ব্রিটিশ আমলে রাউজানের প্রভাবলালী উজির নাজির ছিল এই নাম করা লস্কর জমিদার। জানা গিয়েছে ৬০ একর আয়তনের এই বিশাল দীঘির পশ্চিম পাড়ে রয়েছে এক নাম করা অলির মাজার। এছাড়াও ঐ দিঘীর পূর্ব পাড়ে হয়েছে সুন্দর একটি মসজিদ। দিঘীল পাড়ের রয়েছে দেখারমত অসংখ্যা সবুজ গাছের বাগান। এদিকে শীতের মৌসুম আসার পর থেকেই প্রতিদিন হাজারো অতিথি পাখি দল বেঁধে আসতে শুরু করেছে এখানে। সূর্যদয়ের সাথে সাথে শুরু হয় নাম জানা অজানা পাখির কিচির-মিচির ডাক। চলতে থাকে সারাদিন রাতেও দল বেঁধে ছুটে বেড়ান স্থানীয় এলাকা জুড়ে। দেখা যায় মাজে মধ্য আকাশের বুকে ঝাঁকে ঝাঁকে উড়তে থাকা অতিথি পাখির দল। এসব পাখির কিচির-মিচির ডাকে মুখরিত হয়ে ওঠে স্থানীয় এলাকার চারিদিক। আবার কখনো দল বেঁধে উড়ে বেড়ান দীঘির পানির ওপর দিয়ে। হাজার হাজার অতিথি পাখির কোলাহলে পুরো এলাকা এখন মুখরিত।
এবিষয়ে চুয়েট বার্ড ক্লাবের পরিচালক ও উপপরিচালক (জনসংযোগ) মো. ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ। সবকিছুর বেলায় এটি প্রযোজ্য। পাখিরা যখন অতিথি হয়ে আসে তখন আমাদের দায়িত্ব বেড়ে যায়। তারা যে আশায় আসে সে আশা পূরণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে আমরা অতিথি পাখি বান্ধব পরিবেশ গড়ে তুলতে পারবো। বাংলাদেশকে নিরাপদ গন্তব্য হিসেবে ধরে নিয়ে সৌন্দর্যের পসরা বসাতে আসবে পাখিরা।
জানা যায়, শীতপ্রধান দেশগুলোতে এই সময় ব্যাপক পরিমাণে শীতের মাত্রা ও তুষারফাত হয়। যার ফলে পাখিগুলোর খাদ্য সংকটে পড়ে। তাদের জীবন বাঁচাতে খাদ্যের সন্ধানে এসব অতিথি পাখি গুলো আমাদের দেশে চলে আসে।
স্থানীয়রা জানান, “শীতের শুরুতেই সবুজ ও গোলাপি রাউজান নামে খ্যাত কদলপুরে প্রতি বছরের মত এবারও আসতে শুরু করেছে নানা দেশ থেকে অতিথি পাখিরা। ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির পাখি আসতে শুরু করেছে আমাদের গ্রামে। এসব ভিনদেশী অতিথি পাখি গুলো হয়ে উঠেছে রাউজানসহ স্থানীয় এলাকার মানুষের কাছে বিনোদনের অন্যতম এক মাধ্যম।”

স্থানীয় লোকজন আরও জানান, গতকয়েক বছর ধরে আমাদের এই গ্রামে এসব পাখি এই দীঘিতে আসেন। এসব পাখির দৃশ্য আমাদের মনে আনন্দ দেন। আমার আনন্দ পাইয় কারণ এইরকম দেশি-বিদেশি পাখির দৃশ্য আর কোথাও দেখা পাওয়া যাইনা। এরা এখানে অনেক নিরাপদে আছেন। এমন মনোরম দৃশ্য আমাদেরকে মনোমুগ্ধকর করে তুলে।
বিশেষ করে এই দিঘীতে পাখির একটি অন্যতম নিরাপদ আবাসস্থল হিসবে গড়ে উঠেছে তা না দেখলে বিশ্বাসই করা যাবেনা। এ দৃশ্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লস্কর উজির দিঘীতে ছুটে আসে শত শত মানুষ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)