শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » হালুয়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর স্কুলছাত্রী দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামিসহ গ্রেফতার ৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » হালুয়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর স্কুলছাত্রী দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামিসহ গ্রেফতার ৬
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালুয়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর স্কুলছাত্রী দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল আসামিসহ গ্রেফতার ৬

--- ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের হালুয়াঘাটে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর স্কুলছাত্রী দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় মূল আসামি সোলায়মান হোসেন ওরফে রিয়াদ(২২)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওই মামলার এজাহারভূক্তসহ আরও ৫ আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে হালুয়াঘাট থেকে মামলার প্রধান আসামি সোলায়মান হোসেন ওরফে রিয়াদকে আটক করা হয়। অন্য পাঁচ আসামিকে গাজীপুর ও ময়মনসিংহ থেকে আটক করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা।

শনিবার (০৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪’র অধিনায়ক উইং কমান্ডার মোঃ রোকনুজ্জামান এ মামলায় মূল আসামি সোলায়মান হোসেন ওরফে রিয়াদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর রাতে হালুয়াঘাট এলাকায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর স্কুলছাত্রী দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলায় মূল আসামি সোলায়মান হোসেন ওরফে রিয়াদকে হালুয়াঘাট থেকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৫ আসামিকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি’র হাতে গ্রেফতার হওয়া আসামিরা হলেন-শরিফ মিয়া, মিজানুর রহমান, মোঃ মিয়া হোসেন, মোঃ রুকন মিয়া ও আবদুল হামিদ। এদের মধ্যে এজাহারভুক্ত আসামি ৪ জন এবং তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, ‘ক্ষুদ্র-নৃগোষ্ঠীর স্কুলছাত্রী দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৮ জানুয়ারী)দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য,স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়,গত ২৮ ডিসেম্বর রাতে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ৫নং গাজিরভিটা ইউনিয়নের ডুমনিকুড়া গ্রামের দুই কিশোরী পাশের গ্রামে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়ি ফেরার পথে হত্যার ভয় দেখিয়ে তুলে নিয়ে তাদের সংঘবদ্ধ ধর্ষণ করে স্থানীয় একদল বখাটে।

পরে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে বের হয়। এসময় তাদের দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ভুক্তভোগী কিশোরীদের পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ায় আদিবাসী পরিবারের লোকজন ভয়ে মুখ খুলতে পারছিলেন না।ওই অবস্থায় দুই কিশোরী আত্মহত্যার চেষ্টাও করে।

পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে ২৯ ডিসেম্বর হালুয়াঘাট থানার ওসি’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর গত ৩০ ডিসেম্বর ১০ জনকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা করেন নির্যাতিতা এক কিশোরীর বাবা।

এর মধ্যে মামলার প্রধান আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য কচুয়াকুড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে সোলায়মান হোসেন রিয়াদ (২২)। এছাড়াও অন্য আসামিরা হলেন-কচুয়াকুড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে শরিফ (২০), আবদুল হামিদের ছেলে এজাহার হোসেন (২০), কাটাবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে রমজান আলী (২১), তালেব হোসেনের ছেলে কাউছার (২১), দুলাল মিয়ার ছেলে আছাদুল (১৯), মাহতাব উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২১), আবদুল মতিনের ছেলে মিজান (২২), মফিজুল ইসলামের ছেলে রুকন (২১) এবং বকুল মিয়ার ছেলে মামুন (২০)।

এদিকে, দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলার সীমান্ত এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন করেন আদিবাসীসহ স্থানীয় এলাকাবাসি।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)