রবিবার ● ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » সিসিটিভি ফুটেজে দেখে কক্সবাজারের আরমান চোর রাউজানে আটক
সিসিটিভি ফুটেজে দেখে কক্সবাজারের আরমান চোর রাউজানে আটক
আমির হামজা রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান জলির নগর বাস ষ্টেশন এলাকায় শাহ নাতোয়ান থাই অ্যলুমেলিয়মে চুরির ঘটনায় এক চোরকে আটক করেছে পুলিশ। ১৬ জানুয়ারি রবিবার এ চোরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শাহ নাতোয়ান থাই অ্যলুমেলিয়মের মালিক নাছির উদ্দিন ১১ জানুয়ারী রাউজান থানায় চুরির অভিযোগ দিলে পুলিশ সিসিটিভি ক্যামরার ফুটেজের ভিডিও দেখে চোর মোহাম্মদ আরমান (২৫) কে আটক করে। আটক চোর আরমান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাশিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার নুরুল ইসলাম বাড়ীর নুরুল ইসলাম পুত্র।
রাউজান থানার ওসি আবদুলাহ আল হারুন জানান, জলিল নগর এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে কয়েকটি চুরির ঘটনা সংঘটিত হলে জলিল নগর এলাকাটি পুলিশ নজরদারী বাড়ানো হয়। তারই অংশ হিসাবে ভিডিও ফুটেজ দেখে চোরের সংঘবদ্ধ দলের এক চোরকে আটক করা হয়েছে। ওসি আরো জানান, বিভিন্ন উপজেলার থেকে এসে চোরের দল রাউজানে অপরাধ গুলো করে চলেছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, আটক চোরের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি চুরির মামলা ও পটিয়া থানায় একটি মাদক আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে তিনি জানান।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট