শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সভা
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সভা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মধ্যম সোনা পাহাড় আরশি নগর ফিউচার পার্কের হলরুমে উক্ত সাধারণ সভা ও পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ দিদারুল আলম সুমনের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি ও স্বপ্না মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী প্রিয়তোষ রায় মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝর্ণা ফার্মেসীর স্বত্বাধিকারী হাজী মহসিন আলী, কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন, জোবেদা ফার্মেসীর স্বত্বাধিকারী ওমর ফারুক বাবলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আনোয়ারা মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউসুফ, মদিনা ফার্মেসীর স্বত্বাধিকারী নুরুল করিম রুবেল। উক্ত সাধারণ সভায় সমিতির সদস্যরা নিজেদের পরিচিতি তুলে ধরেন। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আলোচনা শেষে সমিতির উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে নিউ সুলতানা ফার্মেসীর মহিউদ্দিন পেয়ারকে সভাপতি, জোবেদা ফার্মেসীর ওমর ফারুক বাবলুকে সাধারণ সম্পাদক ও মিনা ফার্মার তাপস কান্তি চৌধুরীকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। নব গঠিত কমিটি আলোচনা করে কমিটি পূর্ণাঙ্গ করা হবে। অনুষ্ঠানে র্যাফেল ড্র আয়োজন করে ১৫ জনকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানের স্পন্সর হিসেবে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সমিতির সকল সদস্যদেরকে একটা করে মাস্ক ও দেওয়াল ঘড়ি এবং ঝর্ণা ফার্মেসীর সৌজন্যে স্বত্বাধিকারী হাজী মহসিন আলীর পক্ষ থেকে উপহার স্বরুপ একটা করে স্যুয়েটার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বেলাল ফার্মেসীর স্বত্বাধিকারী শাহাদাত হোসেন সবুজ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জামান মেডিকেল এর স্বত্বাধিকারী শাহ ইমরান শামীম। অনুষ্ঠানের মিডিয়া সাপোর্ট হিসেবে দায়িত্ব পালন করায় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ আকতার হোসেনকে কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ঝর্ণা ফার্মেসীর সৌজন্যে উপহার প্রদান করা হয়। উক্ত ত্রি-বার্ষিক সাধারণ সভা ও পূণর্মিলনী অনুষ্ঠানে বারইয়াহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ৬৫ জন সদস্যের মধ্যে ৫২ জন সদস্য উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)