শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রবীণ আ.লীগ নেতা হানিফ আলী মাষ্টার আর নেই
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রবীণ আ.লীগ নেতা হানিফ আলী মাষ্টার আর নেই
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রবীণ আ.লীগ নেতা হানিফ আলী মাষ্টার আর নেই

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে প্রবীণ আওয়ামী লীগ নেতা ৩নং অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হানিফ আলী মাষ্টার আর নেই।

বুধবার ( ২৬ জানুয়ারি) ভোর ৫টা ২০ মিনিটের সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী—রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছি ৮০ বছর। প্রবীন এই শিক্ষকের মৃত্যুতে ৩নং অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা যুবলীগের অন্যতম সদস্য রুহেল খান।
তিনি এক শোক বার্তায় বলেন, আপদমস্তক রাজনীতিবিদ হানিফ আলী মাষ্টার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর অন্ধভক্ত।

আর সেই অপরাধে বিএনপির শাসন আমলে তার চাকরী জীবন কেটেছিল বদলা বদলির কঠিন শাস্তির মধ্যে দিয়ে। তারপরও তিল পরিমান আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম থেকে কেউ সরাতে পারেনি হানিফ আলী মাষ্টারকে। আওয়ামী লীগই ছিল তার ধ্যান জ্ঞান সবকিছু।

শোক বার্তায় রুহেল খান মরহুমের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেধনা জাঞাপন করেন।

বিশ্বনাথের ইউএনও করোনায় আক্রান্ত

বিশ্বনাথ :: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক নুসরাত জাহান। বুধবার নমুনা পরীক্ষা দিয়ে তিনি করোনা পজিটিভ হন। বর্তমানে তিনি তাঁর সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

নৌকার বিজয়ে এলাকায় উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হবে : শফিক চৌধুরী

বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকার পালে হাওয়া লেগেছে। নৌকার বিজয়ে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত খাজাঞ্চী ইউনিয়নে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হবে।

এবার তাই খাজাঞ্চীবাসীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ৩১ জানুয়ারী নৌকায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী ও খাজাঞ্চীর উন্নয়নকে তরান্বীত করতে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

তিনি সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী আরশ আলীর নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি আরোও বলেন, ভোট পবিত্র আমানত।

আর এই আমানতকে বৃথা যেতে দেবনা। খাজাঞ্চীবাসী একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব পেয়েছেন। সরকারের উন্নয়নের পাশাপাশি নিজস্ব অর্থায়নে এলাকায় কাজ করবেন। খাজাঞ্চীবাসীর মুখে হাসি ফুটানোর জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ বরাদ্দ আনা হবে।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সরকার সারা বাংলাদেশের জনগণের উন্নয়ন করতে চায়। কিন্তু যাকে তাকে দিয়ে এদেশের উন্নয়ন করা সম্ভব নয়। একজন সঠিক, সৎ, নিষ্ঠাবান ও জনগণ নিবেদিত প্রাণ লাগে। খাজাঞ্চীবাসী সেরকম আরশ আলীর মতো একজন মানুষ পেয়েছেন। এই এলাকার উন্নয়ন নিশ্চত করতে ৩১ জানুয়ারী ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়নের নৌকার মাঝি আরশ আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক, যুগ্ম সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এএইচ এম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য কবির হোসেন কুব্বার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট।

জনসভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুজিবুর রহমান ও গীতা পাঠ করেন বাবুল চক্রবর্তী। বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





সকল বিভাগ এর আরও খবর

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)