বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা » জুরাছড়িতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই
জুরাছড়িতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই
ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ২০২১-২০২২ রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে জুরাছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার জেলা পর্যায়ের প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনুধর্ব-১৫) খেলোয়াড় বাছাই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এতে মোট বালক (অনুধর্ব-১৫) ২৪ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছে। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত খেলোয়াড়রা জেলা সদরে বিশেষ প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে। পরবর্তীতে ফুটবল খেলায় প্রতিভা ও দক্ষতা অর্জনের পাশাপাশি উপ-অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। জুরাছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তনয় চাকমাকে প্রতিযোগিতায় সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।





কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু