মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন : হাত পা বাধা গলাকাটা লাশ উদ্ধার
নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন : হাত পা বাধা গলাকাটা লাশ উদ্ধার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সাহেব আলী চৌধুরী’র ভাড়া বাসায় হাত পা বাধাঁ অবস্থায় গলা কাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ৩১ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় এ ঘঠনা ঘটে। রসুলগঞ্জ বাজার কমিটি সভাপতি শেকুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সামাদুল হক চৌধুরী এ সময় নবীগঞ্জ থানা খবর দিলে ওসি ডালিম আহমেদের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ।
জানা যায় সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের সবজু মিয়া দ্বিতীয় স্ত্রীর ছেলে জাকারিয়া (২৩) তার মা বাবার ইচ্ছে মতে উল্লেখিত একই ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আঃ রহিম এর মেয়ে রাজনা বেগম (১৮) কে মাত্র ৩ মাস আগে বিয়ে করে। কিছু দিন যাবৎ ঘাতক স্বামী জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করে। ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরীর জানান ১ সপ্তাহ আগে ঘাতক স্বামী জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে এই বাসায় উঠে ১ সাপ্তাহ এর ভিতর কোন ঝগড়া বিবাদ তিনি শুনেন নাই। নিহত রাজনা বেগম এর ভাই সুফি মিয়া জানান কোন কারণে তার বোন খুন হয়েছে তিনি কিছু জানেন না।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, হাত পা বাঁধা গলা কাটা অবস্থায় পেয়েছি। কিন্তু কি কারণে খুন হয়েছে তা এখন জানা যায়নি। খুন হওয়া রাজনার স্বামীকে ঘটনা স্থলে না পেয়ে সন্ধেহের সৃষ্টি হয়েছে। প্রাথমিক ভাবে লাশটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্ররণ করা হয়েছে।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ