শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে লামাকাজীতে ধলা মিয়া খাজাঞ্চীতে আরশ আলী : মেম্বার নির্বাচিত হলেন যারা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে লামাকাজীতে ধলা মিয়া খাজাঞ্চীতে আরশ আলী : মেম্বার নির্বাচিত হলেন যারা
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে লামাকাজীতে ধলা মিয়া খাজাঞ্চীতে আরশ আলী : মেম্বার নির্বাচিত হলেন যারা

--- মো. আবুল কাশেম, বিশ্বনাথ : সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের মধ্য দিয়ে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকার ভোটাররা ইভিএমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য স্ব-স্ব ইউনিয়নের উন্নয়নের কান্ডারী নির্বাচিত করেছেন। হাতেগুনা দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিলো নিরাপত্তার চাদরে ঢাকা সুশৃঙ্খল পরিবেশের একটি আমেজি উৎসব।

লামাকাজী ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে ৬ হাজার ২৫৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থীকে ৬৪৬ ভোটের ব্যবধানে পরাজিত করে টানা ৪র্থ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লামাকাজী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া এবং খাজাঞ্চী ইউনিয়নে স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে ৭ হাজার ১শত ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থীকে ৩ হাজার ১৮৩ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি।

বিশ্বনাথে প্রথম বারের মতো ইভিএমে ভোট গ্রহনের ফলে ভোটারদের অনেক দূর্ভোগ পোহাতে হয়েছে। ভোট গ্রহনেও ছিলো ধীর গতি। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিলো বেশি। অনেক কেন্দ্রে ভোট গ্রহনের জন্য পুরুষের চেয়ে নারী ভোটারদের বুথ কম নারীদেরকে চরম দূর্ভোগ পোহাতে হয়ে লাইনে দাঁড়িয়ে। অনেক বয়স্ক ব্যাক্তি আবার ইভিএমে আঙ্গুলের চাপ না মিলায় ভোট দিতে পারেননি।

লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার প্রতিদ্বন্দিদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ ৫ হাজার ৬১১ ভোট, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী লামাকাজী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার ১ হাজার ৮১৭ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির ৭৫৯ ভোট ও হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী আতাউর রহমান ৩৮৬ ভোট পেয়েছেন।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান আরশ আলী গণির প্রতিদ্বন্দিদের মধ্যে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য তালুকদার গিয়াস উদ্দিন ৪ হাজার ২৮৩ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া ৩ হাজার ২২৮ ভোট ও হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী মো. আব্দুল বাছিত ১২৩ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, উপজেলার লামাকাজী ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রের ৫৮টি বুথে ইউনিয়নের ২১ হাজার ৯০৫ জন (পুরুষ ১১ হাজার ৫৫০ জন ও মহিলা ১০ হাজার ৩৫৫) ও খাজাঞ্চী ইউনিয়নে ১৩টি ভোট কেন্দ্রের ৬০টি বুথে ইউনিয়নের ২২ হাজার ৫১৭ জন (পুরুষ ১১ হাজার ৭০১ জন ও মহিলা ১০ হাজার ৮১৬) ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে দুই ইউনিয়নে ২ জন চেয়ারম্যান, ১৮ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৬ জন মহিলা সদস্য (মহিলা মেম্বার) নির্বাচিত করেছেন।

এরমধ্যে লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫০ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে ১৪ জন এবং খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য (মেম্বার) পদে ৪৩ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে ১১জন প্রতিদ্বন্দিতা করছেন।
বিশ্বনাথের লামাকাজী-খাজাঞ্চী ইউনিয়নে মেম্বার নির্বাচিত হলেন যারা

বিশ্বনাথ :: ৬ষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারী অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য (মহিলা মেম্বার) ও সাধারণ সদস্য (মেম্বার) পদের বেশির ভাগেই এসেছে পরিবর্তন।

দুই ইউনিয়নের ১৮ জন বর্তমান সাধারণ সদস্য (মেম্বার)’র মধ্যে পুনঃনির্বাচিত হয়েছেন মাত্র ৭ জন মেম্বার এবং ৬ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য (মহিলা মেম্বার)’র মধ্যে কেউই পুনঃনির্বাচিত হতে পারেননি।

ফলে দুটি পদেই এসেছে নতুনদের জয়-জয়কার। এপদগুলোতে খাজাঞ্চী ইউনিয়নের চেয়ে লামাকাজী ইউনিয়নে পরিবর্তনের হাওয়া লেগেছে বেশি।

লামাকাজী ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন যারা- ১নং সংরক্ষিত ওয়ার্ডে সোহাদা বেগম, ২নং সংরক্ষিত ওয়ার্ডে আপ্তারুন নেছা, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে দিলারা বেগম ও সাধারণ সদস্যদের মধ্যে ১নং ওয়ার্ডে জসিম উদ্দিম, ২নং ওয়ার্ডে আফজল হোসেন, ৩নং ওয়ার্ডে প্রতাব পাল, ৪নং ওয়ার্ডে শাহনূর আহমদ, ৫নং ওয়ার্ডে চমক আলী, ৬নং ওয়ার্ডে নেপাল চন্দ্র দে, ৭নং ওয়ার্ডে এনামুল হক এনাম, ৮নং ওয়ার্ডে লাল মিয়া, ৯নং ওয়ার্ডে জিসু আচার্য্য।

খাজাঞ্চী ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন যারা- ১নং সংরক্ষিত ওয়ার্ডে ফুলমালা বেগম, ২নং সংরক্ষিত ওয়ার্ডে সোনাবান বিবি, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে মোছাৎ পারভিন বেগম ও সাধারণ সদস্যদের মধ্যে ১নং ওয়ার্ডে শফিক মিয়া, ৩নং ওয়ার্ডে বখতিয়ার আহমদ, ৪নং ওয়ার্ডে পংকজ বিহারী দাস, ৫নং ওয়ার্ডে আব্দুর রব রাজু, ৬নং ওয়ার্ডে মো. রইছুল ইসলাম, ৭নং ওয়ার্ডে হবিবুল ইসলাম, ৮নং ওয়ার্ডে ফজলুল হক, ৯নং ওয়ার্ডে মতিন মিয়া।

এছাড়া ২নং ওয়ার্ডের সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী আবুল কালাম (বৈদ্যুতিক পাখা) ও ফখরুল ইসলাম (তালা)’র প্রাপ্ত ভোট সমান (উভয়েই ৪৫৫টি করে) হওয়ায় এখানে ওই দুজনের অংশগ্রহনে পুনভোট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে নির্বাচিত হবেন একজন।





সকল বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)