সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাবিপ্রবি
একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাবিপ্রবি
আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
এরপর সকাল সাড়ে ৭টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে “বঙ্গবন্ধু ম্যুরালে” পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
এছাড়াও ভাষা শহিদদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।





প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল