শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলা » কাপ্তাইয়ে সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ
প্রথম পাতা » খেলা » কাপ্তাইয়ে সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ
শনিবার ● ২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইয়ে সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

--- মো. নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই প্রতিনিধি :: ৭০ দশক থেকে ৯০ দশক পর্যন্ত কাপ্তাইয়ে মাঠ কাঁপিয়েছেন আসলাম খান। খেলেছেন ঢাকার স্বনামধন্য ভিক্টোরিয়া, ওয়ারী, ধানমন্ডী ক্লাবসহ চট্টগ্রামের মোহামেডান ক্লাবে। সর্বশেষ ১৯৯৩ সালে ভিক্টোরিয়া ক্লাবের হয়ে তিনি খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। ৬৩ বছর বয়সী কাপ্তাইয়ের এই কৃতি খেলোয়াড় দীর্ঘ ৩০ বছর পর আবার মাঠে নামেন। এছাড়া সাবেক জাতীয় দলের খেলোয়াড় কাপ্তাইয়ের সন্তান ডিফেন্ডার বিপ্লব মারমা সর্বশেষ ফরাশগঞ্জ হয়ে খেলেছেন ২০০০ সাল পর্যন্ত। তিনিও ২২ বছর পর আবারও মাঠে নামেন। এছাড়া রাঙামাটির ফুটবল অঙ্গনের জনপ্রিয় মুখ সাবেক জাতীয় দলের কৃতি ফুটবলার কিংশুক চাকমা, রাঙামাটির কৃতি ফুটবলার আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল, ওয়াশিংটন চাকমা, রনবীর চাকমা, কাপ্তাইয়ের সাবেক কৃতি ফুটবলার সন্তোষ দাশ, মংসিলা মারমা, জনি মারমা, বাবু খান, বাথুই মারমা, এই প্রজন্মের পিলু, মঈনুদ্দীন মিঠু, ডিকসন, মাহাবুব হাসান বাবু, শাহআলম, আকিদ সহ একঝাঁক প্রবীন ও নবীন কৃতি ফুটবলার। এদের অনেকে খেলা ছেড়েছেন গত ২০ থেকে ৩০ বছর আগে। এসব কৃতি ফুটবলারদের মিলন মেলা বসেছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম ব্রিকফিল্ড মাঠে। অনেকে প্রাণের টানে পুরানো সেই চিরচেনা মাঠে আবারও বুট পরে ফুটবল নিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেন সেই সোনালী দিনে। প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হলো চন্দ্রঘোনার কেপিএম ব্রিক ফিল্ড মাঠ। সোনালী অতীত ক্লাব, কাপ্তাইয়ের আয়োজনে শনিবার (২ এপ্রিল) বিকেলে কেপিএম ব্রিক ফিল্ড মাঠে অনুষ্ঠিত হয় সোনালী অতীত ক্লাব, কাপ্তাই বনাম রাঙামাটি জেলা ফুটবল একাডেমির মধ্যে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ। খেলায় ৩-০ গোলে বিজয়ী হয় কাপ্তাই সোনালী অতীত ক্লাব। এই দলের হয়ে গোল করেন লুকাস ও সোহেল। সাবেক কৃতি ফুটবলার আসলাম খান এদলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। অপরদিকে, রাঙামাটি জেলা ফুটবল একাডেমির অধিনায়কের দায়িত্ব পালন করেন সাবেক খেলোয়াড় আঞ্চলিক পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী কামাল। দুই দলে সর্বমোট ৪০ জন খেলোয়াড় অংশ নেয়। এই প্রীতি ফুটবল ম্যাচের অন্যতম আয়োজক কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং কাপ্তাই সোনালী অতীত ক্লাবের সভাপতি কৃতি ফুটবলার সাহাবুদ্দীন আজাদ জানান, মূলত নতুন প্রজন্মের নিকট সাবেক খেলোয়াড়দের পরিচয় এবং একটি মিলনমেলা করার উদ্দেশ্যে এই আয়োজন। কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া ও যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু জানান, পুরানো খেলোয়াড়দের সম্মান জানানো এবং নতুনদের পরিচয় করার উদ্দেশ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন কাপ্তাইয়ের আর এক কৃতি ফুটবলার প্রভাত কুসুম বড়ুয়া, সহকারী ছিলেন শাহজালাল চৌধুরী ও তাজুল ইসলাম স্বপন। ধারা বর্ণনায় ছিলেন এমরান হোসেন ও বিজয় মারমা। খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান কেপিএম ব্রিকফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে, বর্তমান সাধারণ সম্পাদক শফিউল আজম, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সোনালী অতীত ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। এসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের প্রবীন ক্রীড়া সংগঠক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে কে কাপ্তাই সোনালী ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া রাঙামাটি জেলা ফুটবল একাডেমির পক্ষ হতে কাপ্তাইয়ের ৫ বিশিষ্ট জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)