শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রবিবার ● ১৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

--- মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: নানা আয়োজনে মধ্যদিয়ে মিরসরাইয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বান এই ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপজেলার ১৪ নাম্বার হাইতকান্দি ইউনিয়নের দমদমা গ্রামে ধর্মকীর্তি ইন্টারন্যাশনাল পিচ এন্ড প্রগ্রেস সোসাইটি ও দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজনের মধ্যে ছিল মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ, কুলপুত্রদের পবিত্র বুদ্ধশাসনে প্রব্রজ্যা দান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, শীল গ্রহণ ও সম্মিলিত বুদ্ধপূজা, আলোচনা সভা, ভিক্ষু সংঘের পিন্ডদান, বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা, সহস্র প্রদীপ প্রজ্জ্বলন, কেক কাটা, বিশে্বর সুখ-সমৃদ্ধি কামনায় সমবেত বন্দনা, বুদ্ধ কীর্তন, বিদর্শন ভাবনা অনুশীলন। এসময় সমাগম ঘটে হাজারও পুণ্যার্থীর।
রবিবার ১৫ মে সকালে আলোচনা সভা দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএন জামিউল হিকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, মিরসরাই থানার ওসি কবির হোসেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক পুষ্পেন্দু বড়ুয়া, এডভোকেট শান্তি বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের রেজিষ্ট্রার ডা. বিপ্লব কুমার বড়ুয়া, মিরসরাই ডিগ্রি কলেজের প্রভাষক বাবলু বড়ুয়া।
দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো বলেন, গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পূর্ণিমা তিথি বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্যবহ। এ দিন মহামানব গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বান লাভ করেন। এই তিনটা ঘটনার মাধ্যমে আমরা এই শিক্ষা পেতে পারি, পৃথিবীতে একজন মহাপুরুষের আবির্ভাব প্রয়োজন, উনার জ্ঞান লাভ করার জন্য সাধনা প্রয়োজন। পৃথিবীতে যতই মহাপুরুষ হন না কেন, তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)