শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » জলবায়ু ঝুঁকি হ্রাসে ৭ দফা দাবী বাস্তবায়নে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » খুলনা বিভাগ » জলবায়ু ঝুঁকি হ্রাসে ৭ দফা দাবী বাস্তবায়নে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ৩১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু ঝুঁকি হ্রাসে ৭ দফা দাবী বাস্তবায়নে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে স্থানীয় জনগোষ্ঠির জলবায়ু ঝুঁকি হ্রাসে ৭ দফা দাবী বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড ও স্পেস প্রকল্পের সহযোগীয়তায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান। জলবায়ু ঝুঁকি হ্রাসে শিক্ষা ও কারগরি শিক্ষার প্রসারে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ, আয়বর্ধকমুলক প্রশিক্ষণ প্রদান ও স্বল্প বা বিনাসুদে ঋণদান, বজ্রপাতে জীবন ও সম্পদহানী রোধে প্রদক্ষেপ গ্রহণ, শীত মৌসুমে ভুক্তভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা গ্রহণ করা, বর্তমান জলবায়ু পরিবর্তন মোকাবেলার পাশাপাশি ভবিষ্যত জলবায়ূ পরিবর্তণ রোধে স্থানীয় পর্যায়ে স্বল্প কার্বন উৎপাদনকারী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ ৭ দফা দাবী তুলে ধরেন। এসময় তিনি, সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ঝপঝপিয়া, রাউতাইল, গোয়ালবাড়ীয় ও নেবুতলা গ্রামের ৮৬০ টি খানা ঝুঁকি নিরূপনে তথ্য তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে এনসিআরবি’র সহ-সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য রাশেদুল হক, ভিআরসি’র সভাপতি নীলকান্ত বিশ^াস, দুরন্ত জলবায়ু যুবসংঘের সেক্রেটারী তাসলিমা খাতুনসহ অন্যান্যরা।

আমজনতার ভাগ্য উন্নয়নে সতন্ত্র মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের বক্তব্য
ঝিনাইদহ :: আগামী ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতিক নিয়ে মাঠে রয়েছেন জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। দিনরাত ঝিনাইদহ পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন নারিকেল গাছ প্রতিকের এই সতন্ত্র মেয়র প্রার্থী জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। সেই সাথে আমজনতার ভাগ্য ও পৌরসভার উন্নয়নে নানা প্রতিশ্রতি দিয়ে নারিকেল গাছ প্রতিকে এলাকাবাসির ভোট প্রার্থনা করছেন হিজল। ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতিকের সতন্ত্র মেয়র প্রার্থী জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল শহরের বিভিন্ন এলাকায় পথ সভা ও গণসংযোগ চলমান রেখেছেন। এরই ধারাবাহিকতায় শতাধীক নেতাকর্মী নিয়ে ৩০শে মে সোমবার রাতে তিনি ঝিনাইদহ শহরের কলাবাগান, মডার্ণমোড়, মহিলা কলেজ পাড়া, আদর্শপাড়াসহ বিভিন্ন এলাকায় নারিকেল গাছ প্রতিকের পক্ষে পথসভা ও গণ সংযোগ করেছেন। সোমবার রাতে গনসংযোগ ও পথসভা শেষে আরাপপুর এলাকার নির্বাচনী ক্যাম্পে আমজনতার ভাগ্য ও পৌরসভার উন্নয়নে বক্তব্য প্রদাণ করেন নারিকেল গাছ প্রতিকের সতন্ত্র মেয়র প্রার্থী জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় তিনি নারিকেল গাছ প্রতিকে ভোট চেয়ে আমজনতার উদ্দেশ্যে নির্বাচনী প্রচার প্ররাচনা নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদাণ করেন কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। সে সময় উপস্থিত আমজনতা সতন্ত্র মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের প্রার্থী হিজলকে অভিনন্দন জানিয়েছেন।

শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০ টি বাড়ী-ঘর ভাংচুর, লুটপাট : হামলা আতংকে বাড়ী ছাড়ছে অনেকে

ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বুড়ামারা গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০ টি বাড়ী-ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। করা হয়েছে লুটপাটও। রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুনরায় হামলার আতংকে বাড়ী-ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্থরা। স্থানীয়রা জানায়, গত ১০ ফেব্রুয়ারি শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মফিজ উদ্দিন বিশ^াস। এরপর থেকেই পরাজিত সতন্ত্র প্রার্থী ফারুক হোসেনের সমর্থক সাথে তার সমর্থকদের উত্তেজনা বিরাজ করছিল। ক্ষতিগ্রস্থ তোজাম জোয়ার্দ্দার বলেন, রোববার রাত সাড়ে ৮ টার দিকে ফারুক হোসেন সমর্থকরা তাদের বাড়িঘরে হামলা চালায়। রাত ১২ টা পর্যন্ত ২ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, চালসহ সবকিছু লুট করে নিয়ে যায়। আনোয়ারা বেগম বলেন, আমরা নৌকায় ভোট দিয়েছিলাম বলে আমাদের বাড়ির পুরুষ মানুষ আজ বাড়িছাড়া। আমরা কয়েকজন মেয়ে মানুষ ছিলাম। রাতে ওরা এসে আমাদের বাড়ি-ঘর ভেঙ্গে সবকিছু লুট করে নিয়ে গেছে। যা কিছু আছে তাই নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ^াস বলেন, পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের বাড়ি এলাকায় আমার কিছু সমর্থক আছে। তারা আমাকে ভোট দিয়েছে। যে কারণে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। বাড়ি ঘর ভাংচুর করা হচ্ছে। আমি এই হামলা-ভাংচুরের বিচার দাবী করছি। পরাজিত ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রাতে একটি ঘটনা ঘটেছে। আমরা সেখানে গিয়েছিলাম। এখন পর্যন্ত উনারা কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহের ৪টি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত রাজেট ঘোষনা
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার পদ্মাকর, ঘোড়শাল ও কালিচরণপুর ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথক বাজেট ঘোষনা করা হয়। সোমবার সকাল ১০ টায় পদ্মাকর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৯৫ লাখ ৯৮ হাজার ৭’শ ৪৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করে চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস। সেসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শাহরুখ আহমেদ আকাশ, হিসাব সহকারী রাজু আহমেদ, ইউপি সদস্যগন, ঈমাম, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে ঘোড়শাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় উন্মুক্ত বাজেট ঘোষনা করে চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। এ অর্থবছরে ১ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪৫ টাকার বাজেট ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে ইউপি সচিব প্রতাব আদিত্য বিশ্বাস, ক্যাম্প ইনচার্জ এসআই বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার বিশ্বাস, নারিকেল বাড়ীয় জেড এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনি কুমারসহ অন্যান্যরা। বেলা ১২ টার দিকে কালিচরণপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৯২ লাখ ৪৬ হাজার ৩’শ ৬৩ টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সেসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুর রহামন, হিসাব সহকারী রোজনুজ্জামান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফসহ স্থানীয়রা। এছাড়াও পোড়াহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত ২৮ মে শনিবার সকালে ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫’শ ৮০ টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরণ। এসসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সোহাগ আলী, ইউপি সদস্যগন, ঈমাম, পুরোহিত, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)