শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জুন ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী মেলা
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী মেলা
শনিবার ● ১১ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী মেলা

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী ঋষিষাট বারুনী মেলায় ভোর থেকে পূজা-অর্চনা, র্কীতন, গীতা-ভাগবত পাঠ, হাজার-হাজার নারী-পুরুষের গঙ্গা স্নান, প্রসাদ বিতরণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা ঘিরে আশপাশের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে চলছে আনন্দ, উৎসব। প্রতিটি বাড়িতে দুর দুরান্ত থেকে এসেছে আত্মীয় স্বজন। চলছে খাওয়া দাওয়ার ধুম। মেলায় বসেছে শিশুদের আনন্দের জন্য নাগরদোলা সহ খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম ও দোকানপাট।t
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু জানান, এ মেলা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার-হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা পাপ মুক্তির জন্য জেষ্ঠ মাসের শুক্ল পক্ষে দশমী তিথিতে গঙ্গা স্নান করে থাকে। ঋষিঘাট মন্দির কমিটির সভাপতি ও বারুনী মেলার সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার জানান, মেলা উপলক্ষে মা-বোনদের গঙ্গা স্নানের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মা, বোনদের নিরাপত্তার দিক বিবেচনা করে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

মেলা কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রতি বছর এ মেলাতে বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন গঙ্গা স্নান করতে আসেন। গত দু’বছর করোনার ভাইরাসের কারনে মেলা করা সম্ভব হয়নি। করোনার প্রকোপ অনেকটা কাটিয়ে ওঠায় এ বছর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, মেলার সার্বিক নিরাপত্তা বিবেচনা করে মেলা কমিটির স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ ও থানা পুলিশের টিম মাঠে কাজ করছে। যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এ উপলক্ষে থানা পুলিশের নজরদারি রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জানান, হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ মেলাটি শত শত বছর ধরে শান্তি পূর্ণ-ভাবে হয়ে আসছে। মেলা অনুষ্ঠিত করতে উপজেলা ও থানা প্রশাসন সার্বিক সহযোগিতা করছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

আর্কাইভ