শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুন ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১ মাসের ব্যবধানে বিশ্বনাথে ফের বন্যা : রেলসহ সকল যানবাহন চলাচল বন্ধ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১ মাসের ব্যবধানে বিশ্বনাথে ফের বন্যা : রেলসহ সকল যানবাহন চলাচল বন্ধ
শুক্রবার ● ১৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১ মাসের ব্যবধানে বিশ্বনাথে ফের বন্যা : রেলসহ সকল যানবাহন চলাচল বন্ধ

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ১ মাসের ব্যবধানে চারটি ইউনিয়নে ফের বন্যায় প্লাবিত হয়েছে। লামাকাজি, খাজাঞ্চি, দৌলতপুর ও অলংকারি ইউনিয়ন। চারটি ইউনিয়নের গ্রামের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন।

খাজাঞ্চি রেলওয়ে স্টেশন, হাটবাজার ও সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। পানিতে তলিয়ে যাওয়ায় পানিবন্ধী হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। খাজাঞ্চি-কামালবাজার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রেল ও যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে খাজাঞ্চি সিলেট রেল যোগাযোগ। ফলে পানিবন্ধী মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেছেন, ইউনিয়নের সবকটি গ্রাম বন্যায় পানিতে তলিয়ে গেছে। মানুষের বাড়ী ঘরে পানি। এই ভয়াবহ অবস্থায় মানুষ দুর্বিসহ জীবন যাপন করছেন। পানিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য ৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন।

খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী বলেছেন, ৫০ বছরের মধ্যে এত বড় বন্যা কখনো দেখিনি। রেল স্টেশনে পানি দেখা দূরের কথা আজ রেল স্টেশনটিও পানিতে তলিয়ে গেছে। আমার এখানে প্রাইমারি স্কুলগুলো নিচু তারপরও পানিবন্ধী মানুষকে উচু বিদ্যালয় গুলোতে আশ্রয় নেয়ার জন্য বলে রেখেছি। তিনি বলেন, ইউনিয়ন অফিসের দু’তলায় গরু-ছাগল রাখার জন্য বিভিন্ন গ্রামের মানুষকে বলে রেখেছি।

অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, ইউনিয়নের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্ধী অবস্থায় রয়েছেন। বৃষ্টি ছাড়া পানি হেুা হেুা করে বাড়ছে। মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, আমি বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছি। লামাকাজি ইউনিয়নের অবস্থা ভয়াবহ। পানিবন্ধী মানুষকে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। খাজাঞ্চি, দৌলতপুর ও অলংকারি ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্ধী মানুষকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে পারবেন বলে তিনি জানান।

বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে চাল ও স্যালাইন বিতরণ

বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, মানুষের সেবায় যারা এগিয়ে এসে হসপিটালের উদ্যোগ নিয়েছেন এটা নি:সন্দেহে মহৎ এবং উত্তম কাজ। হসপিটাল নির্মিত হলে উপজেলার অসুস্থ মানুষ সেবা পাবে। চিকিৎসা নিতে পারবে। সেই কাজটা যারা করছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, হসপিটাল নির্মাণে কাজ দ্রæত শুরু করতে হবে।

কাজ শুরু হলে মানুষ হসপিটাল নির্মাণে আরো এগিয়ে আসবে। ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল ইতিমধ্যে মানুষের হ্নদয়ে স্থান করে নিয়ে। মানুষ এখন অপেক্ষায় হসপিটালের পক্ষ থেকে সেবা পাওয়ার। তিনি বুধবার দি ওয়ান পাউন্ড জেনারেল হটপিটালের উদ্যোগে হসপিটালের বিশ্বনাথ পুরানবাজারস্থ কার্যালয়ে বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে চাল ও খাবার স্যালাইন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হসপিটালের কক্ষ দাতা, সমাজসেবক শেখ মো. মনির মিয়ার সভাপতিত্বে ও হসপিটালের চীপ কো-অর্ডিনেটর কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মতিন, ব্যবসায়ী সিতাব আলী। স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু।

এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী শামসুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, শফিকুল ইসলাম সফিক, সংগঠক দবির মিয়া, সিজিল মিয়া, আফজাল মিয়া প্রমুখ।

বিশ্বনাথে আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্বনাথ :: বিশ্বনাথে কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিশ্বনাথ উপজেলার কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক বদিউল আলম ও সহকারী শিক্ষক সেলিম রেজার যৌথ পরিচালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান গোলাম খসরু।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোলাম খসরু বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্র ভালোভাবে দেখবে। যে প্রশ্ন টা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে।

পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ে শিক্ষকেরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরণ রাখতে হবে। ভালো রেজাল্ট করতে হবে এবং বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আমি তোমাদের সফলতা কামনা করি, অবশ্যই তোমরা সফল হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খান, দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল আহমদ, শিল্পী জামাল আহমদ, অবিভাবক সদস্য আব্দুস সালাম, সাজ্জাদুর রহমান, কারী আহমদ আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম (বিএসসি) এ.কে. এম. ফেরদৌস, প্রাক্তন ছাত্র জালাল আহমদ, পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন মো. ফয়জুর রহমান ও সামিয়া সুলতানা।

কোনারাই জামে মসজিদের ইমাম ও অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক বদিউল আলম মিলাদ ও দুআ পরিচালনা করেন। অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান ভূইয়ার সমাপনী বক্তব্য’র মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)