শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » গৃহবধূ মুন্নীর মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি
প্রথম পাতা » চট্টগ্রাম » গৃহবধূ মুন্নীর মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি
রবিবার ● ১৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহবধূ মুন্নীর মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটের আলোচিত গৃহবধূ মুন্নীর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্তে নেমেছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
শুক্রবার (১৭ জুন) দুপুরে দীর্ঘ ২ বছর ২ মাস ১৩ দিন পরে গৃহবধূ মুন্নীর মৃত্যুর রহস্য উদঘাটনে ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি পুলিশ পরিদর্শক।

এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল (রবিবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়িতে গৃহবধূ কুলছুমা আক্তার মুন্নী’র নির্মম মৃত্যুর ঘটনা ঘটে। সে ঐ বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তার এর স্ত্রী।
একই বছরের ৬ এপ্রিল উক্ত ঘটনায় নিহতের বড় ভাই ফিরোজ আহমেদ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় নিহতের স্বামী আক্তার, শ্বশুর, শ্বাশুড়ি, ২ ঝা ও ভাসুর সহ ৬ জনকে অভিযুক্ত করে ৩০৬ ধারায় মামলা নং-৭/(৪)২০২০ দায়ের করেন, যাহার জি.আর মামলা নং-৭/৬৮।

দীর্ঘ ৬ মাস পরে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করা হলে জোরারগঞ্জ থানা পুলিশের তদন্ত প্রতিবেদনের উপর নারাজি দিয়ে একই বছরের ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে উক্ত মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে স্থানান্তর করা হলে ঘটনার ১০ মাস পরে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারী উক্ত ঘটনা তদন্তের নিমিত্তে পিবিআই এর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রায় ১০ মাস তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর পিবিআই চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
পিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে নারাজি দিলে ঘটনার চাক্ষুষ সাক্ষী নিহতের শিশু সন্তান আরাফাত হোসেন মাহিনের জবানবন্দি’র উপর ভিত্তি করে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে উক্ত মামলা পুনরায় (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) সিআইডিতে স্থানান্তর করা হয়।
এবিষয়ে জানতে চাইলে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ভিকটিমের পরিবারের দাখিল করা কোর্ট পিটিশন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

মাদকসহ ইউপি সদস্য তার ৭ সহযোগী গ্রেফতার : মাইক্রোবাস জব্দ

মিরসরাই :: মিরসরাইয়ে মাদক সহ ইউপি সদস্য ও তার ৭ সহযোগীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক আটটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার গ্রীণ পার্কের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম জয়পুর গ্রামের সালেহ আহমদের পুত্র ও স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৩৮), একই এলাকার এরশাদ উল্লাহর পুত্র নুরুল আমিন (৩৭), নুরুন নবীর পুত্র মোঃ বাদশা (৩৩), আজিম উদ্দিনের পুত্র আরাফাত হোসেন রাকিব (২৭), মৃত সিদ্দিক আহমদের পুত্র রাজু আহমদ (৩৬), এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব জয়পুর গ্রামের মৃত সাইফুর রহমানের পুত্র নিজাম উদ্দিন (৩১), মৃত আব্দুর রব মেম্বারের পুত্র আলমগীর হোসেন (৩০), মফিজুর রহমানের পুত্র নিজাম উদ্দিন (২২)।
গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ বোতল ভারতীয় হুইস্কি, ২ বোতল বটকা ও ২ বোতল ফেনসিডিল।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার গ্রীণ পার্কের সামনে এসআই সাইফুল ইসলাম, এএসআই তরুণ মজুমদার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ইউপি সদস্য ও তার ৭ সহযোগীকে গ্রেফতার করা হয় এবং মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৩০৪৩) জব্দ করা হয়। এবিষয়ে মাদকের মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিদেরকে শনিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)