শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জুলাই ২০২২
প্রথম পাতা » নওগাঁ » ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন
প্রথম পাতা » নওগাঁ » ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন
বুধবার ● ২০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সূর্যের প্রখরতা, ভ্যাপসা গরম ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম অনুভূত হচ্ছে জনজীবনে। খেটে খাওয়া মানুষ কাজের ফাঁকে গাছের নিচে ও ঠান্ডা স্থানে বসে বিশ্রাম নিচ্ছেন। গরমের কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কম বের হচ্ছেন। প্রচন্ড গরমে কাজ করতে না পেরে বিপাকে পড়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ।

সারাদেশের ন্যায় বৃষ্টি শুন্যতা দেখা দিয়েছে উত্তরজনপদের মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলাতেও। গত দেড় মাসের ব্যাবধানে এ উপজেলায় কোন বৃষ্টির দেখা নেই। এর ফলে এ উপজেলায় রোপা আমন ধান রোপন চরমভাবে ব্যহত হচ্ছে।

আষাঢ় মাস শেষ, শ্রাবণ শুরু হলেও এ উপজেলায় এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে উপজেলায় বৃষ্টির দেখা নেই। খেটে-খাওয়া মানুষকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। দুপুরের পর থেকে সড়কগুলো ফাঁকা হতে শুরু হচ্ছে।

ভ্যান চালক আব্দুল মতিন বলেন,কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে। গরমের কারণে ভ্যান চালানো অনেক কষ্ট হচ্ছে। আবার অতিরিক্ত গরমের কারণে লোকজন বাহিরে কম বের হচ্ছে। ফলে খুব একটা যাত্রি পাওয়া যাচ্ছে না। এতে আমাদের আয় রোজগার কমে গেছে।

উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আজাদ প্রামানিক জানান, অনেক কষ্টে মাঠেরে পাশে একটি ডোবা থেকে পানি সেচে প্রায় এক বিঘা জমিতে ধানের চারা রোপন করেছি। কিন্ত দুই সপ্তাহ পর থেকে রোপনকৃত গাছগুলো পুড়ে যেতে বসেছে। ফেটে যেতে বসেছে জমির মাটি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, গত কয়েক দিনের অতিরিক্ত গরমের কারনে রোপা আমন ধান রোপনে কিছুটা ব্যহত হচ্ছে। তবে বৃষ্টিপাত হলেই পুরোদমে রোপা আমন ধান রোপন কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে কিছুটা আশাবাদী আবহাওয়া অধিদপ্তর। নওগাঁর বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ১৯ তারিখের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে এ জেলায় কেমন বৃষ্টিপাত হবে সেটা সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে সার্বিকভাবে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)