শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » ঢাকা » গুজব ও তথ্যযাচাই নিয়ে গণমাধ্যম সাক্ষরতা বিষয়ক অনলাইন কোর্স শুরু
প্রথম পাতা » ঢাকা » গুজব ও তথ্যযাচাই নিয়ে গণমাধ্যম সাক্ষরতা বিষয়ক অনলাইন কোর্স শুরু
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুজব ও তথ্যযাচাই নিয়ে গণমাধ্যম সাক্ষরতা বিষয়ক অনলাইন কোর্স শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত ঢাকা, জুলাই ২৫, ২০২২ :: গুজব ও ভুল তথ্য যাচাই, সংবাদের সত্যতা, পক্ষপাতমূলক ও উদ্দেশ্যমূলক প্রচারিত সংবাদের মান যাচাই করতে পারাসহ নিজেরাও মানসম্মত তথ্য উৎপাদন করতে পারার বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে অনলাইন কোর্স চালু করেছে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিশ্চিতে কাজ করা যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডি ডব্লিউ একাডেমির সঙ্গে যৌথভাবে পরিচালিত “গুজব ও তথ্যযাচাই: গণমাধ্যম সাক্ষরতা” অনলাইন কোর্স এর প্রথম ব্যাচের নিবন্ধন আগামী জুলাই ২৫, ২০২২ তারিখে শুরু হবে। কোর্সের কার্যক্রম শুরু হবে আগস্ট ১ ২০২২ তারিখে।

বাংলা ভাষায় প্রণীত ৫ সপ্তাহের এই অনলাইন কোর্স যে কেউ বিনামূল্যে করতে পারবেন। বিশেষ করে, যোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী, প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী, সাংবাদিকতা পেশায় আসতে আগ্রহীরা এই কোর্স থেকে উপকৃত হবেন।

সফলভাবে কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীদের ডি ডব্লিউ একাডেমি ও আর্টিকেল নাইনটিন এর স্বীকৃত প্রশংসাপত্র দেওয়া হবে। কেবল ইন্টারনেট সংযোগ থাকলে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনে যে কেউ তাদের সুবিধামত সময়ে কোর্সটি করতে পারবেন। এজন্য https://banglatutorial-media.org/ এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করে কোর্সের কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, “বিশ্বব্যাপী গণমাধ্যম পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশও এ প্রভাব থেকে মুক্ত নয়। বিশেষ করে অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমটি তথ্যের উৎস ও মতপ্রকাশের মাধ্যম হিসেবে ক্রমাগতভাবে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু একই সঙ্গে এ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্টরা নানা ধরনের নেতিবাচক ও স্পর্শকাতর ঝুঁকির মধ্যে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল- গুজব, ফেক বা ভুঁয়া তথ্যের ব্যবহার, উদ্দেশ্যমূলক তথ্য প্রচার, বিদ্বেষমূলক তথ্য প্রচার ইত্যাদি।”

ফারুখ ফয়সল আরও বলেন, “গণমাধ্যম তথ্য সাক্ষরতা জ্ঞানের অভাবে সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারিসহ সাধারণ নাগরিকগণ শারীরিক ও আইনি ঝুঁকির মধ্যে থাকেন। গণমাধ্যম তথ্য সাক্ষরতা না থাকলে সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারিসহ যেকোন সাধারণ নাগরিককে ভুল তথ্যের মাধ্যমে বিপথে পরিচালিত করা যায়। তাই এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য নতুন প্রজন্মের সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারিসহ সাধারণ নাগরিকদের দক্ষ ও সচেতন করে তোলা দরকার।”

এই অনলাইন কোর্স করে শিক্ষার্থীরা সংবাদের সত্যতা, ভুল তথ্য ও গুজব, পক্ষপাতমূলক ও উদ্দেশ্যমূলক প্রচারিত সংবাদের মান যাচাই করতে পারাসহ নিজেরাও মানসম্মত তথ্য উৎপাদন করতে পারবে।

আর্টিকেল নাইনটিন যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যেটি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এটি ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় এবং সংস্থাটি মতপ্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিত করণের ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি ২০০৮ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)