শনিবার ● ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা বিরুদ্ধে ঘোড়াঘাটে ছাত্রলীগের মানববন্ধন
সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা বিরুদ্ধে ঘোড়াঘাটে ছাত্রলীগের মানববন্ধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ঘোড়াঘাটে ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ আগষ্ট) বিকেল ৫ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে হিলি রোডে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের বান্যারে আয়োজিত মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পালশা ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নিরুপ কুমার সাহা, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর ইসলাম জালু, সিংড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান হীরক, যুবলীগ নেতা আরিফ প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ রিমন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদুস সালাম রনি, আদিবাসী নেতা চিত্তরঞ্জন পাহান, জজ হেম্রম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৩০ জুলাই শনিবার এমপি শিবলী সাদিক ও তাঁর চাচা দেলোয়ার হোসেন সহ তার পরিবারকে রাজনৈতিক ভাবে একটি মহলের চক্রান্তে হেয় পতিপন্ন করার জন্য কয়েকজন আদিবাসীকে দিয়ে দিনাজপুর প্রেসক্লাবে জমি জবর দখলের মিথ্যা অভিযোগ এনে যে সংবাদ সম্মেলন করানো হয় যা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এরকম মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করার জন্য বক্তারা মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২ নং পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন।





পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা