শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » সাবানের প্যাকেটে করে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম » সাবানের প্যাকেটে করে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী গ্রেফতার
শনিবার ● ৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবানের প্যাকেটে করে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে অভিনব কৌশলে লাক্স সাবানের খালি প্যাকেটে করে ইয়াবা পাচারকালে ১হাজার ৪’শ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী’কে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদি ফকিরহাট বাজারের নিকটস্থ গাছবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী এলাকার মোঃ ইলিয়াসের পুত্র নবী হোসেন (৩০) এবং তার স্ত্রী ছমিরা আক্তার (২৭)।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা দিকে হাদী ফকির হাটের গাছবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী সিডিএম পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় নবী হোসেন এবং তার স্ত্রী ছমিরা আক্তারের নিকট লাক্স সাবানের খালি প্যাকেটে মোড়ানো অবস্থায় ১হাজার ৪’শ পিস ইয়াবা পাওয়া যায়। এবিষয়ে মাদকের মামলা রজু করে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই : দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মিরসরাই :: মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং একই ঘটনায় দগ্ধ হয়ে লামিয়া আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ৬নং উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামাদার গ্রামের গোলবক্স মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া ঐ বাড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আজিজুল হকের নাতনি ও তার পুত্র মোহাম্মদ রাজিবের কন্যা।

স্থানীয় ইউপি সদস্য মীর হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জমাদার গ্রামের গোলবক্স মুহুরী বাড়ীতে শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে আজিজুল হকের পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই ঘটনায় তার ১বছর বয়সী নাতনী দগ্ধ হয়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)