শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ ভেঙ্গে পড়ার শঙ্কা
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ ভেঙ্গে পড়ার শঙ্কা
বুধবার ● ১০ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ ভেঙ্গে পড়ার শঙ্কা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সাম্প্রতিক বন্যায় সিলেটের বিশ্বনাথের অর্ধশতাধিক ব্রিজ কালভার্টের ন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের আমিরতি নদীর ব্রিজটিও। ব্রিজের দুই পাশ দেবে যাওয়ায় এবং নিচের দিকে ফাটলের সৃষ্টি হওয়ায় যেকোনো সময় এটি ভেঙ্গে পড়ার শঙ্কা করছেন স্থানীয়রা। ফলে, ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। স্থানীয়দের দাবি, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত ব্রিজটি যেন দ্রুত সংস্কার করা হয়।

জানা যায়, ওই ওয়ার্ডের তাজমহরম গ্রাম এলাকায় ব্রিজটির অবস্থান। গ্রামের প্রবেশপথ ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত থাকার কারণে একই ইউনিয়নের সাবসেন, অলংকারী ইউনিয়নের টেংরা, বাঘমারাসহ কয়েকটি গ্রামের শতশত লোকজন যাতায়াত করেন। নির্মাণের পর থেকে সংস্কার না হওয়ায় ব্রিজের বিভিন্ন অংশ ভেঙ্গে পড়েছে। সাম্প্রতিক বন্যায় এটির দুই পাশ দেবে গেছে।

স্থানীয়দের ভাষ্য, দেশ স্বাধীনের পর ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযোগ স্থাপনে তাজমহরম এলাকায় আমিরতি নদীর ওপর নির্মিত হয় ব্রিজটি। কয়েক বছর আগে ব্রিজটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিলে তা মেরামতের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যকে বিষয়টি অবগত করলে তারা বিষয়টি দেখছেন বলে আশ্বাস দেন।

বাঘমারা গ্রামের একজন সবজি বিক্রেতা বলেন, ‘আমাদের গ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এই ব্রিজ দিয়ে সহজে আমরা শাক-সবজি নিয়ে বাজারে যাতায়াত করতে পারি। যদি ব্রিজটি ভেঙ্গে যায়, তাহলে লালাবাজার হয়ে আশপাশের বাজারে যেতে হবে। এতে করে আমাদের যাতায়াত খরচ বাড়বে।’

তাজমহরম গ্রামের সিতাব শাহীন জানান, ‘কয়েক বছর আগে ব্রিজটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যকে তা অবহিত করা হয়। পরে চেয়ারম্যান এই ব্রিজ করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সেটা আর বাস্তবায়ন হয়নি। ফলে, ঝুঁকি নিয়েই ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে।’

একই এলাকার হাবিবুর রহমান জানান, ‘শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করে এই ব্রিজ দিয়েই। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় ব্রিজটি ভেঙ্গে পড়তে পারে।’

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক জানান, ‘আশ্বাস দিয়েছিলাম ঠিকই কিন্তু এখন এটি আমাদের এখতিয়ারে নেই। তবুও, উপজেলা পরিষদের আগামী সমন্বয় সভায় ব্রিজটি সংস্কারের দাবি উত্থাপন করব।’

উপজেলা প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি ব্রিজ-কালভার্টের তালিকাও উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে। নতুন করে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবও করা হয়েছে।’

ওসমানীনগরে পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বিশ্বনাথ :: সিলেটের ওসমানীনগরে পেট্রোল পাম্পে পরিমানের তুলনায় কম তেল দেয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এসময় পরিমাপে কম তেল দেয়ার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই পেট্রোল পাম্পের মালিকের কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, তেলের দাম বৃদ্ধির পর ওসমানীনগরে পেট্রোর পাম্প থেকে ক্রেতাদের পরিমাপে কম তেল দেয়ার অভিযোগ উঠেছে। এমন খবর পেয়ে সোমবার দুপুরে তিনটি পেট্রোল পাম্পে অভিযোন পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হান। এসময় গোয়ালবাজার এলাকায় সুপ্রীম ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ৫৬০ মিলি লিটার কম এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৬০০ মিলি লিটার তেল কম দেয়া প্রমান পাওয়ায় যায়।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বেগমপুর বাজারের মেসার্স আবীর ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৮০ মিলি লিটার কম এবং প্রতি ১০ লিটার অকটেনে ৫০ মিলি লিটার কম দেয়ায় এই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা।

আদালত পরিচালনাকালে বিএসটিআই মেট্রোলজি সিলেট জোনের (পরীক্ষক) সুমন শাহা ও ওসমানীনগর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

দুই পেট্রোল পাম্পে পরিমাপে কম তেল দেয়ায় ২৩ হাজার টাকা জরিমান আদায়ের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা বলেন, এমন অভিযান অব্যাহ থাকবে।

চুরি-ছিনতাই রোধ ও বিদ্যুৎ সাশ্রয় কল্পে বিশ্বনাথে পুলিশের সভা

বিশ্বনাথ :: চুরি-ছিনতাই রোধ ও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার নিমিত্তে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির কার্যালয়ে বিট পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথে থানার সেকেন্ড অফিসার ও বিশ্বনাথ ইউনিয়নের বিট ইন-চার্জ এসআই রুমেন আহমদ, বিট সহকারী ও থানার এএসআই নাছির উদ্দিন।

মতবিনিময় সভায় বিশ্বনাথ পুরাণ বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বিশ্বনাথে প্রশাসনের সেলাই মেশিন বিতরণ

বিশ্বনাথ :: ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা-অদম্য বাংলাদেশের প্রেরণা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে নুনু মিয়া বলেন, স্বাধীনতাসহ দেশের সকল সংগ্রাম ও অন্দোলনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান অপরিসীম। বঙ্গবন্ধুর পাশে থেকে তাঁকে প্রেরণা যুগিয়েছিলেন তিনি। তেমনি এদেশের সকল ক্ষেত্রে আমাদের নারীদেরকে আরোও এগিয়ে আসতে হবে। নারী-পুরুষের সমতায় দেশ এগিয়ে যাবে দূর বহুদূর। তিনি আরোও বলেন, আগস্ট শোকের মাস। শোককে শক্তিতে পরিনত করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু-বঙ্গমাতার আর্দশকে ধারণ করার আহবায়ন করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার।

অনুষ্ঠানে উপজেলার ৪ জন মহীয়সী নারীকে সেলাই মেশিন ও আর্থিক অনুদান চেক প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী সঞ্জিত সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, থানা পুলিশের এসআই নাজমুল হক মামুন, তথ্য কর্মকর্তা রিক্তা রাণী সরকার, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, স্বেচাসেবকলীগ নেতা সিজিল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথে গয়াস হত্যা : মামলায় ১০ আসামি কারাগারে

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে আওয়ামীলীগ নেতা গয়াছ হত্যা মামলার ১০ আসামির জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের পার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট গিয়াস।

আটককৃত আসামিরা হচ্ছেন, বরুনী গ্রামে আমির আলী, সাদ্দাম হোসেন, রফু মিয়া, আজাদ মিয়া, রুবেল আহমদ, জুয়েল আহমদ, লিটন মিয়া, ময়না মিয়া, ফারুক ও এলাইছ মিয়া। মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ মে রাতে পীরের বাজার থেকে বরুনী গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন নিহত শেখ গয়াছ মিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। প্রায় ৭দিন চিকিৎসাধীন থাকার পর ৩জুন শুক্রবার সকালে তিনির মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ২০জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে মাজেদ আহমদ (২৩)।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)