শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » চেঙ্গী নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবী এলাকাবাসীর
প্রথম পাতা » খাগড়াছড়ি » চেঙ্গী নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবী এলাকাবাসীর
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চেঙ্গী নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবী এলাকাবাসীর

ছবি : সংবাদ সংক্রান্ত আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার ৩নং গোলাবাড়ি ইউনিয়নের উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর অব্যাহত ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবী জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে এলাকায় গেলে, শুক্রবার(১৬ সেপ্টেম্বর) বেলা ২টায় চেঙ্গী নদীর পাড়ে ক্ষতিগ্রস্থ ও আতঙ্কিত নারী পুরুষ এ দাবী জানায়।
এসময় নদীর পাড়ে বসবাসরত মোছাঃ রুবি, অধীর বাবু, নুর মোহাম্মদসহ আরো অনেকেই বলেন, বিগত অনেক বছর ধরে চেঙ্গী নদীর অব্যাহত ভাঙ্গনে এলাকার বিপুল পরিমান ফসলি জমি ও অসংখ্য বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে। প্রতি বছর ২/৩জন শিশু এ স্পটে মৃত্যু বরণ করে। সম্প্রতি বর্ষা মৌসুমে ২শিশুসহ ৩জন এ ভাঙ্গন কবলিত স্পটে নদীর পানিতে পড়ে গিয়ে প্রবল স্রোতে ভেসে মৃত্যু বরণ করে। অথচ এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন নজরদারী নেই।
তারা আরও বলেন, একাধিক পরিবারের শেষ সম্বল ভিটামাটি টুকু হারানোর আতংকে সার্বক্ষণিক ভীত-সন্ত্রস্ত থেকে পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা।
এভাবে অব্যাহত ভাঙ্গন চলতে থাকলে উত্তর গঞ্জপাড়া আনন্দ অফিস সড়ক ও আবরার কমপ্লেক্স মসজিদ-মাদ্রাসাসহ ৪০/৫০টিপরিবারের বসবাসরত মদিনা নগর নামক গ্রামটি নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করছেন তারা।
নদীর ভাঙ্গন রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

প্রধানমন্ত্রী বরাবর খাগড়াছড়ির পিআইওদের স্মারকলিপি

খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে টানা ৪দিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে
প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে ৯উপজেলা পিআইওসহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশাসের হাতে
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫দফা দাবীতে স্মারকলিপি তুলে দেয়া হয়।
এসময় খাগড়াছড়ি সদরের পিআইও নিমাই চন্দ্র রায়, মাটিরাঙ্গার পিআইও ইশতিয়াক আহম্মেদ, পানছড়ির পিআইও মো. রকিবুল ইসলাম, দিঘীনালার পিআইও মো. আব্দুস সালাম, রামগড়ের পিআইও মো. নজরুল ইসলাম, মানিকছড়ি-লক্ষ্মীছড়ির পিআইও তহিদ-উজ-জামান
প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের ডাকে ‘বিভিন্ন ধরনের দুর্যোগ দক্ষতার সাথে ব্যবস্থাপনার কারিগরগণ নিজেরাই দুর্যোগ কবলিত উত্তোরণের দাবীতে সুশৃঙ্খল আন্দোলন’ এ স্লোগানে ৫দফা দাবীতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা।
স্মারকলিপি প্রদান শেষে খাগড়াছড়ি সদরের পিআইও নিমাই চন্দ্র রায় বলেন, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করা হলে বিদ্যমান বৈষম্যের অবসান হবে। তিনি বলেন, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫দফা আমাদের প্রাণের দাবী।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)