শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » জমি বেদখলের প্রতিবাদে দীঘিনালায় ইউপিডিএফের বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » জমি বেদখলের প্রতিবাদে দীঘিনালায় ইউপিডিএফের বিক্ষোভ
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমি বেদখলের প্রতিবাদে দীঘিনালায় ইউপিডিএফের বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনান, বান্দরবানের লামায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করা, বেদখলকৃত ভূমি ফেরত দান, সেটলারদের সমতলে পুনর্বাসন, ভারত-প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুদের নিজ জমিতে পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান এবং ভূমি বেদখল বন্ধের দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট(ইউপিডিএফ) দীঘিনালা ইউনিট।
আজ বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ সকাল সোয়া ৯টার সময় দীঘিনালা উপজেলার আনন্দ বাজার সংলগ্ন মেইন রোড থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাঘাইছড়ি ব্রীজের সামনের সড়কে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সংগঠক সজীব চাকমা, যুব নেতা রুপেশ চাকমা, দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সুজয় চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা সভাপতি জ্ঞান প্রসাদ চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষিত বিভিন্ন কোম্পানি, সেটলার ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক প্রতিনিয়ত পাহাড়িদের ভূমি বেদখল করা হচ্ছে। দিন দিন এই ভূমি বেদখলেল মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে বান্দরবানে লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জমি জবরদখল করে তাদেরকে উচ্ছেদের চেষ্টা চলছে। রাষ্ট্রীয় সকল প্রশাসন ভূমিদস্যু রাবার কোম্পানির পক্ষে অবস্থান নেয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
বক্তারা আরো বলেন, শুধু লামায় নয়, গোটা পার্বত্য চট্টগ্রামে কথিত উন্নয়ন, সড়ক নির্মাণ, পর্যটন-রিসোর্ট গড়ে তোলা, ক্যাম্প সম্প্রসারণ এবং সেটলার বাঙালি ও ভূমিদস্যুদের লেলিয়ে দিয়ে ভূমি আগ্রাসন চলছে। বাবুছড়া সাধনাটিলা বনবিহারের জায়গা বেদখল করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বাবুছড়ায় বিজিবি হেডকোয়ার্টার স্থাপনের কারণে জোরপূর্বক উচ্ছেদকৃত ২১ পরিবার এখনো নিজ বসতভিটা ও জায়গা-জমি ফেরত না পেয়ে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন। সরকার পাহাড়িদের বিতাড়িত করতে পরিকল্পিতভাবে এই আগ্রাসন ও দমননীতি জারি রেখেছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এ যাবত পাহাড়িদের হাজার হাজার একর জমি বেদখল করা হয়েছে। পার্বত্য চুক্তির পরও পাহাড়িরা এসব বেদখলকৃত জমি ফেরত পায়নি। চুক্তি মোতাবেক ভারত-প্রত্যাগত জুম্ম শরণার্থীসহ আভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তুদের নিজ জমিতে পুনর্বাসন করা হয়নি। ফলে ভারত প্রত্যাগত শরণার্থীরা এখনো তাদের ভিটেমাটিতে যেতে পারেননি।
বক্তারা বলেন, আশি’র দশকে পরিকল্পিতভাবে ৪ লক্ষাধিক সেটলার বাঙালিকে পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশ ঘটিয়ে পাহাড়িদের জায়গায় পুনর্বাসন করা হয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা জটিল আকার ধারণ করেছে। আর সরকার তথা শাসকগোষ্ঠি এই সেটলার বাঙালিদের দশকের পর দশক ধরে রেশন সুবিধা দিয়ে তাদেরকে পাহাড়িদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সেটলারদের লেলিয়ে দিয়ে পাহাড়িদের জায়গা-জমি বেদখল, সাম্প্রদায়িক হামলাসহ, গণহত্যার মতো মানবতাবিরোধী কর্মকা- সংঘটিত করছে।
বক্তারা অবিলম্বে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ম্রো-ত্রিপুরাদের ৪০০ একর জমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ করে ভূমিদস্যু রাবার কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতিপূর্বক পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার সমাধান ও বেদখলকৃত সকল ভূমি ফিরিয়ে দেওয়া; ভারত-প্রত্যাগত জুম্ম শরণার্থী ও আভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তুদের নিজ জমিতে পুনর্বাসন; বাবুছড়া থেকে উচ্ছেদকৃত ২১ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণসহ পুনর্বাসন করা; সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসন এবং পার্বত্য চট্টগ্রামে ভুমি বেদখল ও ভূমি বেদখলের সকল ষড়যন্ত্র বন্ধ করার জোর দাবি জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)