শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » জনগণের ভোগান্তি লাঘবে আত্রাই অনলাইন হেল্পডেস্ক
প্রথম পাতা » নওগাঁ » জনগণের ভোগান্তি লাঘবে আত্রাই অনলাইন হেল্পডেস্ক
শনিবার ● ৮ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের ভোগান্তি লাঘবে আত্রাই অনলাইন হেল্পডেস্ক

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আলো ছড়াচ্ছে আত্রাই অনলাইন হেল্পডেস্ক। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ডিজিটাল বাংলাদেশের সেবা জনগনের দোরগোড়ায় দ্রুত সময়ে পৌঁছে দেয়ার নিমিত্তে উপজেলা পরিষদের নিচ তলায় এটি স্থাপন করা হয়। যা গত বছরের ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক হারুন অর রশিদ এর উদ্বোধন করেন। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবীয় উদ্যোগ হিসাবে এর খ্যাতি ছরিয়ে পরেছে। সম্প্রতি বছর পুর্তি উপলক্ষে সেবার মান বাড়াতে একটি প্রশিক্ষনের আয়োজন করা হয়। জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তর, ইউপি সচিব ও উদ্যোক্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, হয়রানি ও দালালমুক্ত উপজেলা প্রশাসনের সেবা মানুষের মাঝে দ্রুত সময়ে পৌঁছে দিতে কার্যক্রমটি চালু করা হয়। বছর পার হতে না হতেই ২ হাজারের অধিক মানুষ অনলাইনে সেবা গ্রহণ করেছেন বলে জানান তারা।

জানা যায়, সেবাগ্রহিতারা Google এ গিয়ে helpdesk.unoatrai.com লিখে সাবমিট দিলে একটি পেজ পাবেন। সেখানে “কিভাবে সাহায্য করতে পারি?” লিখার উপর ক্লিক করলে কিছু তথ্য চেয়ে একটি পেজ আসবে। ওই পেজে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিশ্বের যে কোন প্রান্ত থেকে সেবা গ্রহিতারা আবেদন করতে পারবেন। আবেদন করামাত্র তাঁকে একটি আইডি দেওয়া হয়। সেই আইডি ব্যবহার করে আবেদনের অবস্থান জানা বা প্রয়োজনে প্রিন্ট করা যায় বলে অফিস জানায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের নিচতলায় অফিস কর্তৃক অনুমোদিত মেহেদি নামে একজন কম্পিউটার নিয়ে বসে আছেন। সেবা প্রার্থীরা সারিবদ্ধ ভাবে তথ্য দিয়ে ১০ টাকার বিনিময়ে আবেদন করে নিচ্ছেন। এছাড়া আত্রাইয়ে যে কোন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, নিজস্ব অ্যান্ডোইড মোবাইল বা কম্পিউটারের দোকান থেকে আবেদন করা যাবে।

হাটকালুপাড়া ইউনিয়নের ইয়াছিন আলী জানান, জমি ও দোকানের সমস্যা নিয়ে কয়েকদিন অফিসে এসে স্যারের সাথে দেখা করতে না পেরে চলে গেছি। আমাদের ওখানকার সাংবাদিক নাজমুল হোসেন সেন্টুর পরামর্শে বাজারে কম্পিউটারের দোকান থেকে আবেদন করি। ৩ দিনের মাথায় আজ তার সমাধান পেলাম। তিনি আরও জানান, এতো সুন্দর ব্যবস্থা ইউএনও স্যার করে রেখেছেন আগে জানতাম না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, জেলায় মিটিং ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তদারকিসহ নানা কাজে অফিসের বাহিরে যেতে হয়। ওই সময়গুলো সেবা প্রার্থীরা এসে আমার সাথে সাক্ষাত করতে না পেয়ে ফিরে যান। এতে সাধারন মানুষ আর্থিক ও শারীরিক ভাবে হয়রানির স্বীকার হন। মাননীয় প্রধান মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী উপজেলা প্রশাসনের সেবা জনগনের দোরগোড়ায় দ্রুত সময়ে পৌঁছে দিতে এ কার্যক্রম চালু করা হয়।

আত্রাইয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে নুসরাত হোসেন (৫৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার ক্ষুদ্র বিশা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নুসরাত ক্ষুদ্র বিশা গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার উদয়পুর খালে নৌকা দিয়ে যাত্রী পারা পার করার জন্য বিকেলে ঘাটে যায় নুসরাত। এর পর রাত অনুমান সাড়ে ৮টা পার হলেও বাড়ীতে ফিরে না আসায় তাকে খোঁজা-খুজি করতে থাকে পরিবারের লোকজন।
এসময় বাড়ীর অদুরে রাস্তার পার্শ্বে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশকে খবর দিলে রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এব্যাপারে কেউ বলতে পারেনি।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
এঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ

আর্কাইভ