শনিবার ● ৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে হাওরে মাছ ধরা নিয়ে দু’পক্ষে ফের উত্তেজনা
বিশ্বনাথে হাওরে মাছ ধরা নিয়ে দু’পক্ষে ফের উত্তেজনা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আলোচিত চাউলধনী হাওরে মাছ ধরা নিয়ে ইজারাদার ও হাওর রক্ষা কমিটির লোকজনের মধ্যে ফের উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘ প্রায় তিনটি বছর ধরে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা পাল্টা হামলা আর মামলা চলে আসছে। গতবছর এরই জের ধরে রাস্তায় মাটি কাটা নিয়ে ইজারাদারের পক্ষের লোকের গুলিতে নিহত হয়।
সুমেল মিয়া নামের এক স্কুলছাত্র। এই মামলায় প্রধান আসামী লন্ডনী সাইফুল আলম জেল হাজতে রয়েছে।
সম্প্রতি চাউলধনী হাওরের ইজারাদার পক্ষের সাইফুল আলমের লোকজন হাওরে মাছ ধররার কার্যক্রম শুরু করেছে। কিন্তু এতে বাঁধা হয়ে দাড়িয়েছেন ‘চাইলধনী হাওর ও কৃষক বাঁচাও’ আন্দোলন কমিটির লোকজন।
তাদের দাবি ইজারাদাররা তাদের লিজকৃত জায়গা ছাড়াও সম্পূর্ন হাওরে মাছ ধরার কার্যক্রম শুরু করেছে। এনিয়ে গত চার/পঁচ দিন ধরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
‘চাইলধনী হাওর ও কৃষক বাঁচাও’ আন্দোলন কমিটির আহবায়ক আবুল কালাম অভিযোগ করে বলেন, সম্প্রতি এই হাওরের লিজের বাহিরের অংশে ভেল জাল দিয়ে মাছ ধরতে নেমেছিল স্থানীয় মৎস্যজীবিরা। খবর পেয়ে লিজ গ্রহিতারা অভিযোগ দিলে প্রশাসনের লোকজন হাওরে গিয়ে তাদেরকে তুলে দেয়। কিন্তু পরদিন লিজ গ্রহীতারা একই স্থানে ভেল জাল দিয়ে মাছ ধরা শুরু করে। লিজ গ্রহীতারা লিজের বাহিরে মাছ ধরার বিষয়টি একাধিকবার ইএনওকে লিখিতভাবে জানালেও কোনো প্রকার সহযোগীতা পাননি ‘চাইলধনী হাওর ও কৃষক বাঁচাও’ আন্দোলন কমিটির লোকজন।
কিন্তু ইজারাদারদের মুখের কথায় রহস্যজনকভাবে তারা হাওরে গিয়ে লিজের বাহিরে মাছ শিকারি মৎস্যজীবিদের হয়রানি করেন।
জানতে চাইলে ইউএনও নুসরাত জাহান বলেন, ‘চাইলধনী হাওর ও কৃষক বাঁচাও’ আন্দোলন কমিটির আহবায়ক আবুল কালামের অভিযোগগুলো সম্পূর্ন মিথ্যা। তিনি লিজ গ্রহীতাদেরকে মিটিং করে বলেছেন তারা লিজের বাহিরে গিয়ে মাছ না ধরার জন্য।
এবিষয়ে জানতে চাইলে লিজ গ্রহিতা দশঘর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল বলেন, লিজকৃত অংশের বাহিরে যাওয়াতো দুরের কথা তারা এখনও হাওরে মাছ ধরাও শুরু করেননি।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা