শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে

--- আহমদ বিলাল খান :: পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে। ভারতীয়দের মদদে চুক্তি হয়েছে, যার ফলে একটি গোষ্ঠীর স্বার্থ ছাড়া সকল সম্প্রদায়ের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম আইয়ুব বলেন, পাহাড়ে বৈষম্য চাই না। কোটা থাকলে তা বিভাজন সৃষ্টি করবে। ভারতীয়দের মদদে চুক্তি হয়েছে, যার ফলে একটি গোষ্ঠীর স্বার্থ ছাড়া সকল সম্প্রদায়ের সঙ্গে বেইমানি করা হয়েছে। তিনি আরও বলেন, হানাহানি ও রক্তারক্তি দিয়ে শান্তি সম্ভব নয়, আলোচনার বিকল্প নেই। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিবেচনায় সকল সম্প্রদায়কে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
শনিবার ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে ডায়ালগ ফর পিস অব চিটাগং হিল ট্রাক্টস (ডিপিসি)’র আয়োজিত পার্বত্য চট্টগ্রামে চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম আইয়ুব, প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল ড. আবু ইউসুফ (অব.)।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাব পত্রিকার এডিটরিয়াল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত। স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফ্ফার মুন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন।
রাঙামাটিতে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি আদ্যোপান্ত শীর্ষক আলোচনাসভায় বক্তারা বলেছেন, পাহাড়ের সংকট সমাধানে জোরজবরদস্তি নয়, প্রয়োজন সকল সম্প্রদায়ের অংশগ্রহণমূলক সংলাপ। তারা অভিযোগ করেন, অতীতে তাড়াহুড়া করে করা চুক্তি সমগ্র পার্বত্যবাসীর মতামত নিয়ে হয়নি এবং চুক্তি বাস্তবায়নে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে।
প্রধান আলোচকের বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আব্দুল্লাহ আল ইউসুফ চৌধুরী বলেন, ভারতের স্বার্থরক্ষার জন্য এ চুক্তি করা হয়েছে। সন্ত্রাসী সংগঠনের সঙ্গে চুক্তি হলে তার বৈধতা থাকে না। তিনি আরও সতর্ক করেন, এভাবে চলতে থাকলে বাঙালীরাও অস্ত্র হাতে নিতে পারে। চুক্তির কারণে অশান্তি বেড়েছে, শান্তি নয়।
বক্তারা বলেন, পাহাড়ের সমস্যা রাজনৈতিক ও নীতিনির্ভর। সংঘাত নয়, সমঝোতা ও আইনি কাঠামোর মাধ্যমে সকল সম্প্রদায়কে সমান মর্যাদায় রেখে সমাধান করতে হবে। ভূমি সমস্যা সমাধান, স্থানীয় সরকার নির্বাচন ও আন্ত সম্প্রদায়িক সংলাপই হতে পারে দীর্ঘস্থায়ী শান্তির পথ।

চুক্তি সংবিধান অনুযায়ী হয়নি, এটি ছিল পারস্পরিক সমঝোতা। যার বৈধ জায়গা আছে, সে পাহাড়ি বা বাঙালি যেই হোক! চুক্তির সুবিধা তারই হওয়া উচিত।তিনি যুক্ত করেন, সময়ের দাবি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের সব আইন-চুক্তি সংশোধন ও পরিমার্জন জরুরি।
ভূমি নিস্পত্তি আইন কার্যকর হলে অনেক সমস্যার সমাধান হবে। কাউকে বঞ্চনা দিয়ে কেউ সুখে থাকতে পারে না। সিদ্ধান্ত এমন হওয়া উচিত যা সকল জনগোষ্ঠীর কল্যাণে আসে। তাড়াহুড়া করে চুক্তি করতে গিয়ে মূল সমস্যা থেকে দূরে সরে যাওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মতামত নেওয়া উচিত ছিল।
সংগঠনের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙামাটি দায়রা জজ আদালতের জিপি এ্যাড. মামুনুর রশিদ মামুন, রাঙামাটি দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. প্রতিম রায় পাম্পু, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. মিহির কুমার চাকমা, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড. মোখতার আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, পার্বত্য চট্টগ্রাম সমধিকার নেতা জাহাঙ্গীর আলম মুন্না, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলনের নেতা জাহাঙ্গীর কামাল, জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব চৌধুরী প্রমূখ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)