শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ::ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ৫ জানুয়ারি রাতে উপজেলার দুটি ভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-কাঁঠালিয়া উপজেলা ওলামা লীগের সাবেক সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন (৫৬) এবং পাটিখালঘাটা ইউনিয়নের একটি ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মহারাজ মল্লিক (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে মাওলানা দেলোয়ার হোসাইনকে এবং ঝোড়খালী বাজার এলাকা থেকে মহারাজ মল্লিককে আটক করা হয়। মাওলানা দেলোয়ার হোসাইন উপজেলার মশাবুনিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি চিংড়াখালী সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। অপরদিকে মহারাজ মল্লিক পাটিখালঘাটা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঝালকাঠি :: ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক পৌরসভার নির্বাহী মো. কাওসার হোসেন।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন তালুকদারের কাছ থেকে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার এবং সাধারণ সম্পাদক মো: মাহামুদুর রহমান পারভেজ-এর নেতৃত্বাধীন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রেসক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. আক্কাস শিকদার বলেন, ”সংগঠনের ঐতিহ্য রক্ষায় সবাইকে নিয়ে কাজ করতে চাই। প্রেসক্লাব হবে নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার ভিত্তি।”

সভায় সিনিয়র সাংবাদিক এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে ইয়াবাসহ আটক-১

ঝালকাঠি :: ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ এক জনকে আটক করা হয়েছে।

শনিবার ৬ জানুয়ারি দুপুর ১টার সময় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন কলাবাগান এলাকার আশ্রাব আলী মৃধার ছেলে মো: ডালিম মৃধা (৫০)কে ১০ পিস ইয়াবা সহ আটক করে। যমুনা তেলের ডিপোর সামনে এ অভিযান পরিচালিত হয়।

ডিবির অফিসার ইনচার্জ মো. তহিদ হোসেন জানায়, এসআই মো. হারুনার রশিদের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ডালিম মৃধা নামে এক ব্যক্তিকে ইয়াবা বিক্রির সময় ১০ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তারা।

বিনয়কাঠিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শেরে বাংলা একে ফজলুল হক ডিগ্রি কলেজের মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার। বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইসরাত জাহান ইলেন ভুট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পাপলিক প্রসিকিউটর ও প্রেসক্লাব সভাপতি এ্যাড.মো. আক্কাস শিকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, কৃষক দলের জেলা সভাপতি মো. তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুকুলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের নির্বাচিত তিন বারের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রিয় মানুষ ছিলেন। তিনি ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি।বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া করার আহ্বান জানান তিনি।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)