শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি

--- সংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান ২০ নভেম্বর, ২০২৫ গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের ৫৩০টি সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল ১৪ নভেম্বর ২০২৫। প্রাপ্ত আবেদনপত্র পর্যালোচনায় দেখা যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৪০ থেকে ৪৫ দিন সময় প্রয়োজন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে দীর্ঘ সময়ব্যাপী এই বৃহৎ নিয়োগ কার্যক্রম সম্পাদনের বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর সদস্য গৌতম চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ৯ নভেম্বর ২০২৫ তারিখে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্তভাবে দ্রুততার সাথে সম্পাদনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরীক্ষার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্যে মন্ত্রণালয়ের ৩/৪ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে ৩/৪টি বোর্ড করাসহ বেশ কিছু প্রস্তাব রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে প্রস্তাব করা হয়। কিন্তু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এসকল প্রস্তাবকে বিবেচনা না করে সম্পূর্ণ একতরফাভাবে ২১/১১/২০২৫ খ্রি. তারিখে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে।
উপরন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার ঘোষিত কোটা পদ্ধতি পার্বত্য জেলাগুলোতে একইভাবে প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করলে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর মতামত গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করে। এ প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কোটার বিষয়টি তিন পার্বত্য জেলায় কীভাবে কার্যকর করা হবে সে বিষয়ে মতামত চেয়ে ইতিমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছে।
এসকল বিষয়ে অবহিত হওয়া সত্ত্বেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ তাদের পুনঃঘোষিত লিখিত পরীক্ষা ২১/১১/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি চাইলে উপসচিব পর্যায়ে একজন কর্মকর্তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়। মন্ত্রণালয় এর প্রতিনিধি যথারীতি ২০/১১/২০২৫ খ্রি. তারিখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ রিপোর্ট করে জানতে পারেন যে ২১/১১/২০২৫ তারিখের লিখিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য যে, মন্ত্রণালয় রেগুরেটরী প্রতিষ্ঠান হিসেবে তার নিয়ন্ত্রণাধীন দপ্তরসমূহে এখনও সবরকমের সহযোগিতা করছে ও করবে, যদি পাৰ্বত্য জেলা পরিষদ লিখিতভাবে সহায়তা চেয়ে থাকে। তবে, পার্বত্য মন্ত্রণালয় স্থানীয় অবস্থা ও শর্তাদি বিবেচনায় রেখে Meritocracy কে প্রাধান্য দিয়ে প্রক্রিয়াটি স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্তভাবে সম্ভবপর নির্বাচনের তফসিল ঘোষণার আগে সমাপ্ত করার পক্ষে।
লিখিত পরীক্ষা স্থগিতকরণ, পুনরায় তারিখ ঘোষণা করা, আবার স্থগিত করা ইত্যাদি বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাহা মন্ত্রণালয় বিভিন্ন সামাজিক মিডিয়া থেকে পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশতঃ সরাসরি পার্বত্য জেলা পরিষদ থেকে নয়। তবে মন্ত্রণালয় পরিষদকে সব ধরণের সহযোগিতা দিয়ে যাবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)